গতকাল (রোববার, ৮ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলার হেড অব সেলস শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা। পাশাপাশি বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস ও বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এসব পুরস্কার গ্রহণ করেন কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
পুরস্কার প্রাপ্তির পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। ভবিষ্যতে আরও ভালো করতে ইউএস-বাংলা প্রতিজ্ঞাবদ্ধ।’
উল্লেখ্য, ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও বাংলাদেশ মনিটরের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স।





