বড়পুকুরিয়া-কয়লাখনি

ঢিমেতালে চলছে বড়পুকুরিয়া: ৫২৫ মেগাওয়াট ক্ষমতার বিপরীতে উৎপাদন নামমাত্র
ঢাকঢোল পিটিয়ে ২০০৬ চালু করা হয় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। শুরুতে ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট চালু হলেও ২০১৮ সালে ২৭৫ মেগাওয়াট সম্পন্ন আরও এক ইউনিট যোগ হয়ে উৎপাদন সক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগাওয়াটে। তবে দেশের প্রথম কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্র কখনোই লক্ষ্যমাত্রার সমান বিদ্যুৎ দিতে পারেনি জাতীয় গ্রিডে। বর্তমানে ১২৫ মেগাওয়াট এর একটি ইউনিট ঢিমেতালে চললেও যে পরিমাণ উৎপাদন হচ্ছে তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হোসাফ গ্রুপের চেয়ারম্যানকে অব্যাহতি
হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।