ভোটকেন্দ্র
আমার গুন্ডা বাহিনী নেই, যারা কেন্দ্র দখলে রাখবে: রুমিন ফারহানা

আমার গুন্ডা বাহিনী নেই, যারা কেন্দ্র দখলে রাখবে: রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আগমী ১২ তারিখ সকাল-সকাল আপনাদের ভোটকেন্দ্রে যেতে হবে। আপনারা যদি সকাল-সকাল কেন্দ্রে না যান, তাহলে আপনার ভোটটি মিস হয়ে যেতে পারে। আপনার একটা ভোট আমার কাছে অনেক দামি। আমার বড় কোনো কর্মী বাহিনী বা গুন্ডা বাহিনী নাই, যারা কেন্দ্র দখলে রাখবে।

ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার’ মতো সিদ্ধান্ত: টিআইবি

ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার’ মতো সিদ্ধান্ত: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল বহনে নিষেধাজ্ঞার ঘোষণাকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের পরিপন্থি, অযৌক্তিক ও অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়া এ সিদ্ধান্তকে ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার’ মতো সিদ্ধান্ত বলেও মন্তব্য করে টিআইবি।

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা: নোয়াখালীতে ইসি ঘেরাও করে বিক্ষোভ

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা: নোয়াখালীতে ইসি ঘেরাও করে বিক্ষোভ

ভোটকেন্দ্রের ৪০০ গজ এলাকার ভেতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচনে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে— এমন অভিযোগ এনে নোয়াখালীতে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বি‌জে‌সির

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বি‌জে‌সির

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিজেসি।

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আশঙ্কা আরএফইডির

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আশঙ্কা আরএফইডির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তথ্য সংগ্রহের সময় ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনের ওপর নিষেধাজ্ঞাকে নির্বাচনকে অস্বচ্ছ, প্রশ্নবিদ্ধ ও নিয়ন্ত্রিত করার সুস্পষ্ট অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) আরএফইডির এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

ভোটকেন্দ্রে ফোন নেয়ার প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও: জামায়াত আমির

ভোটকেন্দ্রে ফোন নেয়ার প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও: জামায়াত আমির

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেয়া-সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে হাঁটছে’।

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞা ‘পুরোপুরি স্পষ্ট নয়’: ইসি মাসউদ

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞা ‘পুরোপুরি স্পষ্ট নয়’: ইসি মাসউদ

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে এখনও ‘পুরোপুরি স্পষ্টতা নেই’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাসউদ। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এখন টেলিভিশনের সঙ্গে একান্ত ফোনালাপে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যমকর্মীরা পড়লে কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

ভোটকেন্দ্রে ফোন নেয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ

ভোটকেন্দ্রে ফোন নেয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে দেয়া নিষেধাজ্ঞা না তুলে নিলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। আজ (সোমবার, ৯ ফেব্রয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে রোববার ইসি ওই নির্দেশনা দেয়।

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য: ডিএমপি কমিশনার

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা।’ আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘গোয়েন্দা তথ্যে ঢাকা-১২ আসনে নির্বাচনে কোনো সহিংসতার তথ্য নেই’

‘গোয়েন্দা তথ্যে ঢাকা-১২ আসনে নির্বাচনে কোনো সহিংসতার তথ্য নেই’

ঢাকা ১২ আসনে নিশ্চিন্তে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারবে, গোয়েন্দা তথ্যে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ডিএমপির তেঁজগাও জোনের এডিসি রব্বানী হোসেন। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) ঢাকা ১২ আসনে যৌথ বাহিনীর নির্বাচনি মহড়ায় তিনি এ কথা বলেন।

রাঙামাটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু

রাঙামাটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু

রাঙামাটির দুর্গম পাহাড়ি ৩ উপজেলার ৪টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে। আজ (শনিবার, ০৭ ফেব্রুয়ারি) দুপুরে পৃথকভাবে এ কার্যক্রম চালানো হয়। প্রথম ধাপে জেলার জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলায় এসব সরঞ্জাম পাঠানো হয়েছে।

এনআইডি নম্বর দিয়ে ঘরে বসে জানুন আপনার ভোটকেন্দ্র ও বুথ নম্বর

এনআইডি নম্বর দিয়ে ঘরে বসে জানুন আপনার ভোটকেন্দ্র ও বুথ নম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) উপলক্ষে ভোটারদের সুবিধার্থে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh)। এখন থেকে ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড (NID Card) ব্যবহার করে আপনার ভোটকেন্দ্রের নাম, অবস্থান এবং ভোটিং সিরিয়াল নম্বর জানা যাবে। এজন্য ইসি চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ (Smart Election Management BD) নামক একটি আধুনিক মোবাইল অ্যাপ।