স্থানীয় সরকার নির্বাচনে সকল ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম সরকার
দেশে এখন
0

স্থানীয় সরকার নির্বাচনে সকল ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। বডি অন ক্যামেরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর মুভমেন্টও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কর্ম পরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের পরীক্ষা থাকে। নির্বাচন কাজে সংশ্লিষ্ট শিক্ষকরাও ব্যস্ত থাকেন। পরীক্ষা মাথায় রেখে আগে বা পরে সময় নির্ধারণ করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন।

এসময় জাতীয় নির্বাচনে পরিবর্তন আনা বিষয়গুলো গুরুত্ব দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণ বিধি চূড়ান্ত হয়েছে বলেও জানান ইসি। তিনি জানান, ঠাকুরগাঁওয়ের নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে ইসি। ৯০ দিনের মধ্যেই সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইএ