মধুমতি-নদী
মধুমতির ভয়াবহ ভাঙন রোধে আলফাডাঙ্গায় মানববন্ধন

মধুমতির ভয়াবহ ভাঙন রোধে আলফাডাঙ্গায় মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া ও গোপালপুর ইউনিয়নের দিগনগর এলাকায় মধুমতি নদীর ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মধুখালী ও আলফাডাঙ্গায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ: স্বস্তিতে মধুমতি পাড়ের হাজারো মানুষ

মধুখালী ও আলফাডাঙ্গায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ: স্বস্তিতে মধুমতি পাড়ের হাজারো মানুষ

ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদী পাড়ের মানুষের জীবনে যেন নতুন স্বস্তির বার্তা নিয়ে এসেছে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। স্বাধীনতার ৫৪ বছর পর নদী ভাঙনের আতঙ্ক থেকে মুক্তির আশায় বুক বাঁধছেন নদী তীরবর্তী হাজারো মানুষ। প্রতি বছর ঈদের আনন্দ যেখানে ঢাকা পড়ে যেত ভাঙনের আতঙ্কে, সেখানে এবার ঈদের আগেই বাঁধের প্রায় শেষ হওয়ায় নদীপাড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাস।

দুই সপ্তাহের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন নড়াইলের এক গ্রাম

দুই সপ্তাহের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন নড়াইলের এক গ্রাম

মধুমতি নদীর ভাঙনের কবলে পড়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। গেল দুই সপ্তাহের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি গ্রামের দেড় শতাধিক বসতভিটা, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্ক বিরাজ করছে উপজেলার অন্তত পনেরোটি গ্রামে।

ফরিদপুরের আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৫০ পরিবার

ফরিদপুরের আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৫০ পরিবার

উজান থেকে নেমে আসার পানি ও ধারাবাহিক বৃষ্টিপাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধিতে ‘স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প’ এলাকায় বসবাসরত অন্তত ২৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে ওই এলাকার অধিকাংশ ঘর পানিতে প্লাবিত হওয়ায় ঘর ছেড়ে কেউ রাস্তায় কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে বসবাসরত সবচেয়ে বেশি সমস্যা পড়েছে বয়স্ক মানুষ ও গৃহপালিত পশুরা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পানিবন্দি মানুষের মাঝে দ্রুতই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।