
ঢাকার যে ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) উপলক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ (রবিবার, ৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় বিশাল নির্বাচনি জনসভায় (Election Rally) অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। ঢাকা মহানগর উত্তরের গুরুত্বপূর্ণ ছয়টি সংসদীয় আসনে দিনব্যাপী তার এই কর্মসূচি চলবে।

একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক
ঢাকা-১৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, অশুভ একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনি প্রচারণার মিরপুর-১১ এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অভিযোগের তুলনায় বাস্তব চিত্র ভিন্ন: জামায়াত প্রার্থী আব্দুল বাতেন
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাবে ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন বলেছেন, অভিযোগের তুলনায় বাস্তব চিত্র ভিন্ন। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় নির্বাচনি প্রচারণার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসনসহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের
ক্ষমতায় গেলে ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসনসহ, দেশব্যাপী কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মিরপুরে নিজ আসন ঢাকা-১৭তে নির্বাচনি জনসভায় এ বক্তব্য রাখেন তিনি। শোনেন সমাবেশে অংশগ্রহণকারী ভোটারদের প্রত্যাশা।

মানিক মিয়াতে জায়গা সংকট; মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে
খালেদা জিয়ার জানাজা
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জায়গা না পেয়ে আশপাশের ভবন, গলি, রাস্তায় ছড়িয়ে পড়েছে মানুষ। যে যেখানে জায়গা পারছেন, সেখানেই তৈরি করছেন কাতার। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইন্দিরা রোড এলাকায় এ দৃশ্য দেখা গেছে। মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে যেতে দেখা গেছে।

চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল
মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বিকেলে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন।

মুশফিককে সম্মাননা স্মারক দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
শততম টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল মুশফিকুর রহিম। শতক থেকে মাত্র এক রান দূরে থাকতে দিনশেষ করলেও মিরপুর টেস্টের পুরোটা দিনই মুশিময়। এদিকে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এ ব্যাটারের মাইলফলক অর্জনে দিন শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আর বিসিবি সভাপতির প্রত্যাশা প্রথম দিনের মতো টেস্টের বাকি দিনগুলোতেও দাপট দেখাবে টাইগাররা।

রাজধানীর কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ; তেজগাঁও রেলস্টেশনে বগিতে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, মিরপুরসহ রাজধানীর কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ১২ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনার খবর পাওয়া যায়।

মিরপুরে দুটি ককটেল বিস্ফারণ
রাজধানীর মিরপুর-১০ নম্বরে শাহ আলী কমপ্লেক্সের সামনে দুটি ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাত ইউনিটের চেষ্টায় মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মিরপুরে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৬ ইউনিট
রাজধানীর মিরপুর-১২ তে বিবাহ বাড়ী কমিউনিটি সেন্টারের ৬ষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।