সাপ্তাহিক ছুটির দিন শনিবার, অন্যান্য দিনের তুলনায় জনসাধারণের ভিড় খানিকটা কম। তবে দুপুর নাগাদ হঠাৎ খবর আসে, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে দেখা গেছে বোমা সাদৃশ্য বস্তু।
খবর পেয়ে দুপুর ১টার পর ঘটনাস্থলে আসে পুলিশের বোম ডিসপোজ ইউনিট। শুরু হয় তল্লাশি।
এর কিছুক্ষণ পর বোমা সাদৃশ্য বস্তুর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ঘটনাস্থল থেকে চলে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে, পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানায় পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরপর স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।
এর আগে, ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া যায় একটি বোমা। পরে সেটি নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।





