
হাম উপসর্গে সারা দেশে আরও ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৯ জন।

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওয়ানবাড়ি-হাজীপাড়া এলাকার একটি মহিলা মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় আরও এক কিশোরী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃত্যু
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।

হাম উপসর্গে সারা দেশে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হাম উপসর্গে সারা দেশে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১০ শিশু।

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাঠে খেলতে গিয়ে মাটির গর্তে হাত দেয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গাবালী উপজেলার চরহেয়ারে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি মারা গেছেন
ব্রিটিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি মারা গেছেন। যিনি ‘প্যাক’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। অল এলিট রেসলিং (এইডব্লিউ) এক বিবৃতিতে স্যাটারলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৯ সালে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। খবর বিবিসির।

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে তানিশা (৮) ও রায়হান (৮) নামের যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৫ জন ভর্তি হয়েছেন।

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

একদিনে ডেঙ্গুতে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৬৫ জন।