ডেঙ্গুতে দেশজুড়ে আরও ৩ মৃত্যু

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড
স্বাস্থ্য
0

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সারা দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ শিশু।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫১০ জন। মৃত্যু হয়েছে ৪৫৮ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮২৬ জন।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৮২ শিশুর। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। এ সময়ে সন্দেহজনক রোগী ২ লাখ ৩৮ হাজারের বেশি এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ শিশুর।

এফএস