
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের কুচকাওয়াজ অনুষ্ঠান দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। এমন আয়োজনে মুদ্ধতা প্রকাশ করেন তিনি।

১৮ বছর পর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ, প্যারেড স্কয়ারে বর্ণিল আয়োজন
দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হলো কুচকাওয়াজ। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকালে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বর্ণিল এই কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও বিদেশি কূটনীতিকরা। নান্দনিক এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ফুটিয়ে তোলা হয় দুর্যোগ দুর্বিপাকে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়।

চার দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি আত্মীয়স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তার ও বিচার করতে হবে: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অবিলম্বে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের আওতায় এনে বিচার করতে হবে বলেও দাবি জানান তিনি।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির পূর্ণাঙ্গ ভাষণ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি সাধারণ লক্ষ্য নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের প্রতি কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনার সকল কার্যক্রমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন করা হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেয়া হয়েছে।

আ.লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আওয়ামী লীগের শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যে নেমেছিল: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি জনআস্থা শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে দেয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে সংসদে হট্টগোল, বিরোধীদলের ওয়াক আউট
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেয়ার সময় ওয়াক আউট করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধীদল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) সংসদের অধিবেশনে তারা ওয়াক আউট করেন। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী
সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।