
যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতাই এখন মূল লক্ষ্য: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বল্পমেয়াদি চুক্তির পথে যুক্তরাষ্ট্র-ইরান; থামতে পারে যুদ্ধ, থাকছে অমীমাংসিত ইস্যু
যুদ্ধ থামাতে স্বল্পমেয়াদি একটি কাঠামোগত চুক্তির দিকে ধীরে ধীরে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সংশ্লিষ্ট সূত্র ও কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ণাঙ্গ শান্তি চুক্তির বদলে আপাতত একটি সীমিত সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যা সংঘাত বন্ধ করবে কিন্তু মূল বিরোধগুলো অমীমাংসিতই রাখবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘অলীক কল্পনা’ বললো ইরান; আঙুল ট্রিগারে রাখার হুঁশিয়ারি
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা প্রায় চূড়ান্ত—মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর এমন প্রতিবেদনকে নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই এই প্রস্তাবকে ‘আমেরিকার অলীক কল্পনা’ বলে অভিহিত করেছেন। তার মতে, প্রস্তাবিত খসড়াটি বাস্তবসম্মত নয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতি কার্যকরের আগেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ২৭
সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের দুই দিন আগে ইউক্রেনে রুশ বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অনেক আবাসিক ভবন ও দোকানপাট। এরই মধ্যে রাশিয়ার হামলাকে ধৃষ্টতা বলে উল্লেখ করেছে ভলোদিমির জেলেনস্কি। এর আগে, সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন উপলক্ষে ৮ ও ৯ মে একতরফা যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় মস্কো। এর প্রতিক্রিয়ায় ৬ মে থেকে নিজস্ব যুদ্ধবিরতি ঘোষণা করে জেলেনস্কি।

ইরানের সঙ্গে বৈঠকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির’ আহ্বান চীনের
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে আজ (বুধবার, ৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছেন।

যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি—দাবি পিট হেগসেথের
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযান পরিচালনার অর্থ এই নয় যে চার সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। এটি সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র একটি প্রকল্প।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে চলমান হামলার মধ্যে যুদ্ধবিরতি সম্ভব নয়: হিযবুল্লাহ প্রধান
লেবাননে ইসরাইলি আগ্রাসন ও হামলা অব্যাহত থাকায় এ মুহূর্তে কোনো যুদ্ধবিরতি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন হিযবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব নাইম কাসেম। সম্প্রতি এক বক্তব্যে কাসেম উল্লেখ করেন, যেকোনো আলোচনার আগে লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্বের শতভাগ গ্যারান্টি প্রয়োজন। খবর আল জাজিরার।

যুদ্ধবিরতির তোয়াক্কা নেই; দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২ মে) এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের পাশাপাশি হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের প্রস্তাবে ট্রাম্প ‘অখুশি’; সংঘাত শেষ হওয়ার দাবি
ইরানের পক্ষ থেকে দেয়া নতুন প্রস্তাবগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের আলোচকেরা এমন কিছু সুযোগ-সুবিধা বা ছাড় চেয়েছেন, যা তার পক্ষে দেয়া ‘সম্ভব নয়’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির সুযোগ নিচ্ছে ইরান; ধ্বংসস্তূপ থেকে তোলা হচ্ছে লুকানো অস্ত্র: এনবিসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে ইরান তাদের লুকিয়ে রাখা বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অস্ত্রভান্ডার উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান
লেবাননে ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও হামলা অব্যাহত থাকার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননের সঙ্গে বর্তমানে কোনো যুদ্ধবিরতি নেই। দক্ষিণ লেবাননে মোতায়েন করা সেনাদের সঙ্গে এক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ বন্ধ থাকলেও হামলার নতুন টার্গেটের তালিকা হালনাগাদ করেছে ইরান
মার্কিন-ইসরাইলি আগ্রাসনে বর্তমানে বিরতি চললেও ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা (টার্গেট ব্যাংক) হালনাগাদ ও সম্পন্ন করেছে। দেশটির সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা পূর্ণ সামরিক প্রস্তুতি বজায় রেখেছে এবং শত্রুকে কোনোভাবেই বিশ্বাস করছে না। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।