
নরওয়ের সিংহাসনে রাজা অষ্টম হাকন; নানা বিতর্কের মুখে রাজপরিবারের জনপ্রিয়তা রক্ষার চ্যালেঞ্জ
নরওয়ের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিয়েছেন ৫৩ বছর বয়সী যুবরাজ হাকন। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) তার বাবা রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুর পর তিনি দেশটির সিংহাসনে বসেন। রাজপরিবারের রীতি অনুযায়ী তিনি এখন রাজা অষ্টম হাকন হিসেবে পরিচিত হবেন। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নরওয়ের রাজা হ্যারাল্ডের মৃত্যু; সিংহাসনে বসছেন যুবরাজ হোকন
নরওয়ের রাজা হ্যারাল্ড ৮৯ বছর বয়সে মারা গেছেন। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) সকালে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায়, ‘গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি যে মহামান্য রাজা হ্যারাল্ড আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।’ তার ৫৩ বছর বয়সী পুত্র যুবরাজ হোকন স্বয়ংক্রিয়ভাবে সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছেন। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্যালিফোর্নিয়া থেকে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি
রাজপরিবার ছাড়ার ৬ বছর পর আবারও পরিবারসহ যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি। চলতি মাসের শেষদিকে দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনে স্থায়ী হবেন হ্যারি-মেগান দম্পতি। তবে তারা রাজপরিবারের কোনো বাসভবনে বা দায়িত্বে নয়, সাধারণ নাগরিক হিসেবেই থাকবেন তারা। বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে হ্যারির সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলে বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে সম্পর্ক এখনো প্রায় বিচ্ছিন্ন। বিশেষজ্ঞদের মতে, কোটি ডলারের চুক্তির পরও হলিউডে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেননি হ্যারি ও মেগান।
; Prince Abdul Malik and Pengiran Raabatul Adawiyyah (right)-320x167.webp)
‘সম্মান হানির’ অভিযোগে পুত্রবধূর রাজকীয় খেতাব কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান
ব্রুনাইয়ের সুলতান তার পুত্রবধূর সব রাজকীয় খেতাব কেড়ে নিয়েছেন। রাজপরিবারের একজন সদস্য হিসেবে তার আচরণ ‘শোভনীয় নয়’ বলে অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রুনাই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় চলতি মাসের শুরুতে নিশ্চিত করেছে, সুলতান হাসানাল বলকিয়াহর একটি ফরমান জারির পর ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হিসেবে এই খেতাবগুলো বাতিল করা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নরওয়ের রাজপুত্র মারিয়াস বর্গ পুলিশ হেফাজতে
ধর্ষণ মামলায় বিচারের আগে এবার নরওয়ের রাজপরিবারের সন্তান মারিয়াস বর্গকে পৃথক এক হামলার সন্দেহে আটক করছে পুলিশ। নরওয়ের রাজকন্যার সৎ ছেলে মারিয়াসের বিরুদ্ধে ৪ নারীকে ধর্ষণসহ মোট ৩৮টি অভিযোগ রয়েছে। যার বেশিরভাগই তিনি অস্বীকার করেছেন।

কাতারি রাজপরিবারের ‘উড়ন্ত প্রাসাদ’ উপহার নিচ্ছেন ট্রাম্প
মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশযাত্রায় এয়ার ফোর্স ওয়ান হিসেবে এবার উড়বে ৪০ কোটি ডলারের বোয়িং। ব্যক্তিগত বিমানের তালিকায় সবচেয়ে বিলাসবহুল এই জেটের মালিক কাতারের রাজপরিবার। চোখ ধাঁধানো ইন্টেরিওরের জন্য বিমানটিকে 'উড়ন্ত প্রাসাদ' বললেও ভুল হবে না। ৪০ কোটি ডলারের বোয়িং জাম্বো জেটটি উপহার হিসেবে গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের ৮০ বছর পূর্তির উৎসব পালন করছে ইউরোপ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের ৮০ বছর পূর্তির উৎসব পালন করছে ইউরোপ। ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের সামনে আয়োজন করা হয় কুচকাওয়াজ। বিশ্বযুদ্ধে জীবিত সেনাদের সঙ্গে চা চক্রে অংশ নেন রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের সব সদস্য ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে নেদারল্যান্ডসে আয়োজনের সময় প্রধানমন্ত্রীর সামনে স্মোক বোমা নিক্ষেপ করেছে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।

ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি
দীর্ঘ প্রায় ৫ বছর পর ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশ্য বাকিংহাম প্যালেস থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও। পারিবারিক নানা সংকটে ২০২০ সালে স্ত্রী মেগানকে নিয়ে রাজ পরিবার ছেড়েছিলেন প্রিন্স হ্যারি।

সৌদির ইতিহাস-ঐতিহ্য ও স্থাপনা নিয়ে পর্যটকদের আগ্রহ বাড়ছে
রাষ্ট্র হিসেবে ৩শ' বছরের যাত্রা। সাম্রাজ্যের বয়সও একই। তবে আরব উপদ্বীপের অংশ হিসেবে সৌদি আরবে মানবসভ্যতার ইতিহাস ৬৩ হাজার বছরের পুরোনো। একবিংশ শতাব্দীতে এসে সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা নিয়ে পর্যটকদের আগ্রহ বাড়ছে। সৌদি নাগরিকদের পাশাপাশি এসব স্থানকে ঘিরে অভিবাসী দর্শনার্থীদের আগ্রহও তুঙ্গে।

৯৪ একরের আল ওয়াতান প্রেসিডেন্ট প্রাসাদ
প্রায় ৫ হাজার কোটি টাকার প্রাসাদে বসবাস একটি পরিবারের, রয়েছে ৭শ' টি বিলাসবহুল গাড়ি, ৮টি ব্যক্তিগত বিমান। বিশ্বের তেল মজুদের প্রায় ৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে এই পরিবারের। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী পরিবার তো বটেই, বিশ্বেরও অন্যতম শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পরিবার।