
যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে সন্ধ্যায় দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি। আজ (শনিবার, ২০ মার্চ) সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট বিপর্যয়; আজ বাতিল ২৬টি, মোট ৬১৪টি
মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা শঙ্কায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করেদ দেয়ায় প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যার পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) মোট ২৬ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: এখন পর্যন্ত ৪৭৭টি ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর প্রভাবে গত কয়েকদিনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ (শনিবার, ১৪ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ২৬টি ফ্লাইট।

মধ্যপ্রাচ্যে সংঘাত: শাহজালাল বিমানবন্দরে বাতিল ৪২৩ ফ্লাইট
মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা শঙ্কায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর প্রভাবে গত কয়েকদিনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ডাইভার্ট; বাড়ছে যাত্রী ব্যয়-ভোগান্তি
শাহজালাল বিমানবন্দরে ঘন কুয়াশায় একের পর এক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে। এক সপ্তাহেই ৫০টির বেশি ফ্লাইট ডাইভার্ট করে অবতরণ করেছে চট্টগ্রাম, সিলেট বা কলকাতাসহ বিভিন্ন বিমানবন্দরে। এতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে ফের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ছে যাত্রী ভোগান্তি। ব্যাহত হচ্ছে এয়ারলাইন্সগুলোর শিডিউল। বাড়তি খরচের চাপে পড়ছে পুরো বিমান চলাচল ব্যবস্থা। এদিকে শীতজুড়েই এই সংকট থাকবে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন।

তারেক রহমানের ঠিকানা গুলশানের ১৯৬ নম্বর বাড়ি
১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনের কর্মসূচি শেষে উঠবেন গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। বেলা সাড়ে ১২টায় শাহজালাল বিমানবন্দর থেকে নেতাকর্মীদের নিয়ে বাসে চড়ে তিনি ৩০০ ফিটের পথে রওনা হয়েছেন। সেখানে দলের তরফে তাকে সংবর্ধনা দেয়া হবে।

লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান
লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান। গতকাল (শনিবার, ২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে ৪টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট। ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফিরবেন তিনি।

এয়ার অ্যাম্বুলেন্স আসবে, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছাবেন; এরপর লন্ডনযাত্রা?
সব কিছু ঠিকঠাক থাকলে আজ মধ্যরাতে বা শুক্রবার ভোরের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতার এয়ার অ্যাম্বুলেন্সের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। তবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় পৌঁছানো এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে এই যাত্রা। এদিকে উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি
লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি। তাদের বহনকারী বিশেষ বিমান আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালালের অগ্নিকাণ্ড: তিন দিনেও মেলেনি ক্ষয়ক্ষতির সঠিক হিসাব
অগ্নিকাণ্ডের তিন দিন পার হলেও এখনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব মেলেনি। ব্যবসায়ীদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে খাত সংশ্লিষ্ট সবাই বলছেন, এতো বড় দুর্ঘটনার দায় এড়াতে পারে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা কাস্টম হাউজ কেউ-ই।

আগামী তিন দিন নন-শিডিউল ফ্লাইটের সব চার্জ মওকুফ: উপদেষ্টা বশিরউদ্দীন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল (শনিবার, ১৮ অক্টোবর) অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার আগামী তিন দিন নন-শিডিউলড ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

শাহজালালে আগুন: সিলেটে তিন আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুনের ঘটনায় মালদ্বীপ থেকে আসা ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট ৭৫ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ (শনিবার, ১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ফ্লাইট জরুরি অবতরণ করে। এটা নিয়ে এ বিমানবন্দরে অবতরণ করেছে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট।