যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস
দেশে এখন
1

যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে সন্ধ্যায় দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি। আজ (শনিবার, ২০ মার্চ) সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার জানান, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে বাহরাইনের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার পর এটিই প্রথম ফ্লাইট।

আরও পড়ুন:

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তারা দেশের উদ্দেশে রওনা হন।

এর আগে, দেশটির গোল্ডেন টিউলিপ হোটেলে যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। এসময় বিশেষ ফ্লাইটের জন্য গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

এসএস