
দেশে প্রাথমিক-মাধ্যমিক-কারিগরি-মাদ্রাসায় আড়াই লাখের বেশি শিক্ষক পদ শূন্য
প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে। শিক্ষাব্যবস্থার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুণর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে আলোচনা হয়েছে: শিক্ষামন্ত্রী
আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রী
চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা চালু করতে যাচ্ছে সরকার। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩ এর সরকারি দলের সদস্য রাশেদা বেগম হীরার জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় আনীত নোটিশের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এ কথা বলেন।

এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন কাঠামোয় বেতন কবে? যা জানা গেলো
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর (National Pay Scale BD) আওতায় সুবিধা পেতে যাচ্ছেন। নতুন বেতন স্কেল সরকারি কর্মচারীদের জন্য ইতোমধ্যে কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া ও বর্ধিত বেতন প্রাপ্তির সময় নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও হতাশা দেখা দিয়েছিল (MPO teachers new pay scale implementation updates Bangladesh 2026)। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসবেন (Education Minister update on MPO teachers pay scale)।

এইচএসসির ফল প্রকাশ আজ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ (শনিবার, ৩১ অক্টোবর) প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেয়া দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রদত্ত বক্তব্যের একটি শব্দ নিয়ে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত অস্পষ্টতা নিরসনে স্পষ্টীকরণ বিবৃতি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিবৃতিতে তিনি জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও অর্জনকে উৎসাহিত করা।

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী
মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পাওয়ার অভিযোগের কারণ অনুসন্ধানে আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শনিবার সকাল ১১টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী
আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি তিনি এ কথা বলেন।

আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা যদি দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাই, তবে তা জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষায় আরও গুরুত্ব দিতে হবে।’

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। গতকাল (বুধবার, ২১ অক্টোবর) রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন।