শেরপুর
শেরপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১২মে) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নকলার পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি থেকে গোদাডাংগা হয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৫

শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৫

শেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অভিনব কায়দায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ (শনিবার, ৯ মে) দুপুরে জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হওয়া ওই পরীক্ষার কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশ।

শেরপুরে বাসের ধাক্কায় এক ট্রাকচালকের মৃত্যু

শেরপুরে বাসের ধাক্কায় এক ট্রাকচালকের মৃত্যু

শেরপুরের নকলা উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৯ মে) সকালে ৭টায় উপজেলা শহরের জালালপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

১১ দিন পর দেশে এলো প্রবাসী শ্রমিকের মরদেহ, শেরপুরে দাফন সম্পন্ন

১১ দিন পর দেশে এলো প্রবাসী শ্রমিকের মরদেহ, শেরপুরে দাফন সম্পন্ন

পরিবারের স্বপ্ন পূরণ করতে সৌদি আরবের রিয়াদে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন শেরপুর জেলার বাসিন্দা মো. রনি মিয়া (৩০)। মৃত্যুর ১১ দিন পর গতকাল (শুক্রবার, ১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দেশে পৌঁছায় ওই প্রবাসী রনির মরদেহ।

কম খরচে বেশি লাভ হওয়া মিষ্টি আলুর চাষে ঝুঁকছেন শেরপুর চাষিরা

কম খরচে বেশি লাভ হওয়া মিষ্টি আলুর চাষে ঝুঁকছেন শেরপুর চাষিরা

কম খরচে বেশি লাভ হওয়ায় কোকেই-১৪ জাতের মিষ্টি আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। ব্যাপক ফলনে বাড়ছে চাষের পরিধিও। চাহিদা মিটিয়ে রপ্তানিরও আশা কৃষি বিভাগের।

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল ১০ টায় জেলা শহরের সুরেন্দ্র মোহন মডেল স্কুলে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।

বাবা-মায়ের ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী

বাবা-মায়ের ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী

বাবা-মায়ের ভালোবাসা হারানোর কাল্পনিক দুশ্চিন্তা থেকে এক ভয়ঙ্কর প্রতারক চক্রের জালে পা দিয়ে ‘৬৬ লাখ’ টাকা সমমূল্যের সম্পদ হারিয়েছে ১৩ বছরের এক কিশোরী। শেরপুর জেলার কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের মেয়ে স্কুলছাত্রী লুবাবার সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয় একটি ‘তান্ত্রিক চক্র’।

শেরপুরে শুরু হবে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন

শেরপুরে শুরু হবে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন

শেরপুরে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে জেলার ৫টি উপজেলায় ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

প্রবাসীকে অপহরণ মামলায় মূলহোতা রবিউলকে কারাগারে প্রেরণ

প্রবাসীকে অপহরণ মামলায় মূলহোতা রবিউলকে কারাগারে প্রেরণ

মালয়েশিয়ায় আরিফুল ইসলাম (২৬) নামে শেরপুরের এক প্রবাসীকে অপহরণের মামলায় আন্তঃদেশিয় অপহরণকারী চক্রের মূলহোতা রবিউল ইসলামকে (৩৫) সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। আজ (বুধবার, ১৫ এপ্রিল) দুপুরে রবিউলকে সাতদিনের পুলিশি রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে জিআর আমলী আদালতের দায়িত্বে থাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ আগামীকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেরপুরে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা

শেরপুরে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা

শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষের বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ (১৪৩৩) উপলক্ষে জেলা শিশু একাডেমি ও জেলা প্রশাসকের আয়োজনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১২ এপ্রিল) সকাল ১১টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের তত্ত্বাবধানে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত দুই এমপির শপথ অনুষ্ঠিত

নবনির্বাচিত দুই এমপির শপথ অনুষ্ঠিত

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ (রোববার, ১২ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।