শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত: ইসি সচিব

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ
দেশে এখন
0

শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সংঘর্ষ এবং উপজেলা জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং শ্রীবরদী থানার অফিসার-ইন-চার্জকে (ওসি) প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘গতকাল শেরপুরে যা হয়েছে তা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে। এ ঘটনার ধারাবাহিকতায় ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের পর।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পাশ কার্ডের বিষয়ে ইসি সচিব বলেন, ‘সাংবাদিকদের পাশ কার্ড নতুন করে অনলাইনে আবেদনের প্রয়োজন নেই। বাকিদের আবেদন সরাসরি নেয়া হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘৮ ফেব্রুয়ারির পর কেউ প্রার্থীতা ফিরে পেলে পোস্টাল ব্যালটে যুক্ত হওয়ার সুযোগ নেই।’

এর আগে জামায়াত নেতা রেজাউল করিমের হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরানোর দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

আজ দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি তুলে ধরেন তিনি।

এসএস