
ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী
দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি অনলাইনে মনিটরিং করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জানান, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

হামের বিশেষ টিকা কারা পাবে?
চলতি মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে আবারও হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এরইমধ্যে অধিকাংশ টিকা ইউনিসেফের মাধ্যমে দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকাও আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি।

ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ পর্যাপ্ত সরঞ্জাম দেয়া হয়েছে। কোনো রোগীকে যেন ঢাকায় আসতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে।

চরভদ্রাসনে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; অনুপস্থিত কর্মচারীকে বদলির নির্দেশ
ফরিদপুরের চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ৩০ আগস্ট) কোনো কর্মকর্তা-কর্মচারীকে না জানিয়ে আকস্মিকভাবে চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত করতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। আজ (শনিবার, ১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল সেবার উদ্বোধন করেন।

মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে।

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
এই প্রজন্মের মধ্য থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

১৬২ কোটিতে ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, সাধারণ ও প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণে তৃণমূলের স্বাস্থ্যব্যবস্থা আধুনিকায়ন, পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, ই-হেলথ কার্ড, দ্রুত ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগসহ একগুচ্ছ মেগা প্রকল্প ও সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯৪০৯ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে এ খাতে বাজেট বরাদ্দ জিডিপির ৫ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে সরকার। এসময় তিনি আরও বলেন, ‘খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় ১৬২ কোটি টাকার পাইলট প্রকল্পের আওতায় ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।’