চট্টগ্রামের পটিয়া উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীতের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চট্টগ্রাম
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
এখন জনপদে
0

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে দ্রুতই চট্টগ্রামের পটিয়া উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ (শনিবার, ৩ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘোষণা দেন তিনি।

পরিদর্শনকালে শয্যা সংকটের কারণে মেঝেকে শয্যা বানিয়ে চিকিৎসা নেয়া অসংখ্য রোগীর করুণ চিত্র দেখে স্বাস্থ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করেন। এসময় তিনি আশ্বাস দেন, হাসপাতালটি ১৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি আপদকালীন তাৎক্ষণিকভাবে কিছু বাড়তি শয্যার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন:

জানা যায়, সাবেক মহকুমা সদর হওয়ায় নিজস্ব ৭ লাখ মানুষের পাশাপাশি আশপাশের আরও ৪টি উপজেলার রোগীর চিকিৎসাসেবার চাপ সামলাতে দীর্ঘদিন ধরে এ হাসপাতালকে হিমশিম খেতে হচ্ছে। এখানে প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন রোগী ভর্তি থাকেন এবং ১ হাজারের বেশি মানুষ বহিঃবিভাগে সেবা নেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম তার কাছে অতিরিক্ত লজিস্টিক সাপোর্টের জোর দাবি জানান। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসএইচ