
সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই
সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখার প্রেক্ষাপটে এ চুক্তি সই হলো। গতকাল (বুধবার, ৪ নভেম্বর) সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

মক্কা চুক্তিতে যোগ দিতে আলোচনা চলছে, জানালো সিরিয়া
তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত আঞ্চলিক সামরিক জোট ‘মক্কা চুক্তিতে’ সিরিয়ার যোগ দেয়া নিয়ে আলোচনা চলছে। আজ (শনিবার, ৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়ালগ ২০২৬-এর এক অধিবেশনে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

সিরিয়ায় জর্ডানের বিমান হামলা; ৩ শিশুসহ নিহত
সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে জর্ডান সামরিক বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। গত শুক্রবার জর্ডানের একটি গির্জায় বন্দুক হামলার ঘটনার জেরে এ হামলা চালানো হল।

তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক; উত্তেজনা কমানোর চেষ্টা
দীর্ঘদিনের দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনে তুরস্কে মুখোমুখি গোপন বৈঠক করেছেন সিরিয়া সরকার এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিরা। দীর্ঘদিনের দুই প্রতিপক্ষের মধ্যে অনুষ্ঠিত এই আলোচনার বিষয়ে ছয়টি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়া সংকটের অধ্যায় পেরিয়ে সম্ভাবনার পথে, জাতিসংঘে সাফল্য তুলে ধরলেন আল-শারা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে নিজের দেশের অগ্রগতি তুলে ধরে সিরিয়া এগিয়ে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া এ ভাষণে তিনি সিরিয়ায় অব্যাহত ইসরাইলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান এবং গোলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গণহত্যার দায়ে সিরিয়ায় ফাঁসির রায়; কেমন ছিল আসাদের ১৪ বছরের যুদ্ধ?
সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি ফৌজদারি আদালত। দেশটির ১৪ বছরের গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের দায়ে তাকে এই সাজা দেয়া হয়। এই যুদ্ধে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর বাশার পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।

রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো হবে যৌথ প্রশিক্ষণ কেন্দ্র: সিরিয়া
সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে মস্কোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে দামেস্ক। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিতে সিরিয়া যুদ্ধের সময় এই ঘাঁটিগুলো ব্যবহার করতো রাশিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পূর্ব সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে হামলার দাবি ইরানের
পূর্ব সিরিয়ায় আজ (শুক্রবার, ১৭ জুলাই) হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সিরিয়ার একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার ভূখণ্ডে তেহরানের এটিই প্রথম হামলা বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের সময় রাজধানী দামেস্কে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ৭ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল (মঙ্গলবার, ৬ জুলাই)এর এই বিস্ফোরণে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দামেস্কে ম্যাক্রোঁর হোটেলের কাছে জোড়া বিস্ফোরণ
সিরিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছেই আজ (মঙ্গলবার, ৬ জুলাই) বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। তবে ফরাসি প্রেসিডেন্ট এই বিস্ফোরণের শব্দ শুনতে পাননি বলে দাবি করেছে এলিজে প্রাসাদ। বিস্ফোরণের কিছুক্ষণ পরই তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে বসেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিরিয়ার ক্যাফেতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৯
সিরিয়ার রাজধানী দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া অন্তত ২০ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ার রাজধানীতে ক্যাফেতে বিস্ফোরণ; নিহত ৪, আহত অন্তত ১০
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি জনাকীর্ণ ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।