এক বিবৃতিতে জর্ডানের সশস্ত্র বাহিনী জানায়, সোমবার সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করে দেশটির দারা ও সুয়েইদা প্রদেশে এসব হামলা চালানো হয়। তবে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামলা চালানো আগে দামস্কের সঙ্গে যোগাযোগ করেনি জর্ডান। হামলায় বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে টার্গেট করা হয়েছে বলেও অভিযোগ সিরিয়া সরকারের।
হামলার পর দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র সীমান্ত ক্রসিং নাসিব বন্ধ করে দিয়েছে দামেস্ক। গেল শুক্রবার দক্ষিণ জর্ডানের কারাকে একটি গির্জায় বন্দুকহামলা চালিয়ে ৯জনকে হত্যা করে কয়েকজন আততায়ী। এ ঘটনায় জড়িত সন্দেহ এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে জর্ডান।





