
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোজাফফর হোসেনের ফেসবুক-মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটার কাছে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। আজ (বুধবার, ৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

অস্ত্রের ঝনঝনানি থামছে না; চট্টগ্রামে বাড়ছে সন্ত্রাসের রাজত্ব
চট্টগ্রামে প্রকাশ্য হত্যাকাণ্ড, ভারী অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বহু সন্ত্রাসী গ্রেপ্তার এবং বিপুল অস্ত্র উদ্ধার হলেও, পলাতক কয়েকজন শীর্ষ অপরাধী এখনও নেপথ্য থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে সংশ্লিষ্টদের দাবি। এ পরিস্থিতিতে অপরাধ দমনে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

গ্রেপ্তারের পর জামিনে বেরিয়েই ফের সন্ত্রাস; আতঙ্কে খুলনাবাসী
একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন খুলনার জনগণ। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে আসামিরা। কিন্তু গ্রেপ্তারের কিছু দিনের মাথায় আদালত থেকে জামিন নিয়ে আবারো ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তারা। এতে ভুক্তভোগী পরিবারের প্রতি হুমকি যেমন বাড়ছে, তেমনি আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ।

নেত্রকোণায় নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা মরদেহ
নেত্রকোণায় নিজ বসতঘর থেকে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল সদর উপজেলার দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

কুষ্টিয়ায় চা দোকানির মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬০) নামে এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২৪ জুলাই) সকাল সাড়ে ৬টায় উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে একটি মাচাংয়ের ওপর নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

মেক্সিকোতে গুলি করে সাংবাদিক হত্যা, এক মাসের মধ্যে চতুর্থ হত্যাকাণ্ড
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। গেল এক মাসের মধ্যে দেশটিতে এটি চতুর্থ হত্যাকাণ্ড।

শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি: চিফ প্রসিকিউটর
২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ড ও সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তদন্ত সংস্থার খসড়া প্রতিবেদন পাওয়ার পর তিনি জানান, মামলার স্বার্থে বাকি আসামির সংখ্যা ও নাম জানানো যাচ্ছে না।

সীতাকুণ্ডে শিশু ইরা মনি হত্যাকাণ্ডের রায় বৃহস্পতিবার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ বছর বয়সী শিশু ইরা মনি হত্যাকাণ্ডের রায় বৃহস্পতিবার নির্ধারণ করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় লেখা সম্পন্ন না হওয়ায় তারিখ পুনর্নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস।

মাকে মারধর-শ্লীলতাহানি: ভাড়াটিয়াকে কুপিয়ে হত্যা, ৪ সহোদর গ্রেপ্তার
বাসা ভাড়া নিয়ে বিরোধ এবং মাকে মারধর ও শ্লীলতাহানির জেরে ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড ছত্রিশবাড়ি কলোনিতে ভাড়াটিয়া রাজিব আহমেদ রুবেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বাড়িওয়ালাসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. আব্দুল হামিদ।

স্ত্রীকে হত্যা করে ‘নিখোঁজ নাটক’; জিডি করতে গিয়ে ধরা
মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে ‘নিখোঁজ নাটক’ সাজাতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন স্বামী আলমগীর হোসেন। নিজের করা সাধারণ ডায়েরি (জিডি) আর অসংলগ্ন কথাবার্তাই শেষ পর্যন্ত তার গ্রেপ্তারের কারণ হয়ে দাঁড়ায়।

ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় যুবকের আত্মসমর্পণ
ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে টাকা ধার না দেয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে টাকা ধার দিতে অস্বীকার করায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মুয়াজ্জিন মোশারফ হোসেন ও স্বর্ণব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশের কাছে আসামি মোশারফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।