সাঁথিয়ায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিহতের স্বজনদের আহাজারি
অপরাধ
এখন জনপদে
1

পাবনার সাঁথিয়ার মিয়াপুর মিনারপাড়া এলাকার পুকুর থেকে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি আব্দুল আজিজ (৫৫) ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়। পরে আর সে বাড়িতে ফিরে আসেনি।

আরও পড়ুন:

স্থানীয়রা মানিকের পুকুরে তার মরদেহ দেখতে পায়। পরে সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় স্থানীয়রা আজিজের মরদেহ বলে সনাক্ত করে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।’

এসএস