আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার আবু আশ্রাফ।
এসময় তিনি বলেন, ‘আলোচিত পাবনা সদর উপজেলা দোগাছী ইউনিয়নের কুলনিয়া গ্রামে শিশু কামরুন্নাহার কলি গত ৯ সেপ্টেম্বর সন্ধায় নিখোঁজ হয়। এ ঘটনায় একটি মামলা রুজু হলে গত ১৬ সেপ্টেম্বর সকালে কলির বাড়ির ২০০ গজ দূরে তার বস্তাবন্দি মরদেহ স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে পুলিশ।’
তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় শিশু কলিকে গ্রেপ্তার ২ আসামি সংঘবদ্ধভাবে ধর্ষণের পর শ্বারুদ্ধ করে হত্যা করে। এরপর বাড়িতে রেখে দেয়। পরে মরদেহের গন্ধ ছড়ালে সেটিকে বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থানে তল্লাশি করলে একটি ঘরে থেকে গন্ধ পায় এবং দু’জনকে সন্দেহভাজন গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্তরা।’
এ মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদে জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে।





