
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: আইসিসির পরিবর্তিত পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নিন এক নজরে
শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের অন্যতম জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। তবে এবারের আসরে বড় চমক হলো বাংলাদেশের অনুপস্থিতি। নিরাপত্তাজনিত কারণ এবং বিসিবির অনুরোধ আইসিসি (ICC) প্রত্যাখান করার পর বাংলাদেশকে ছাড়াই আজ থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড (Scotland)। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই আসরে অংশ নিচ্ছে ২০টি দল, যেখানে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি, দেখে নিন কবে কার খেলা
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। আইসিসি ইতিমধ্যেই টুর্নামেন্টের ২০টি দলের গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। তবে এবারের আসরের সবচেয়ে বড় চমক ও হতাশার খবর হলো—সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টাইগারদের অনুপস্থিতিতে ঘোষিত এই সূচিতে ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে ‘সি’ গ্রুপে শক্তিশালী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়েছে নেপাল ও নবাগত ইতালি। এশিয়ার দুই দেশ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বমঞ্চের রোমাঞ্চকর সব লড়াই। দেখে নিন কোন গ্রুপে কারা লড়বে এবং টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ত্রয়োদশ দল কানাডা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ত্রয়োদশ দল হিসেবে জায়গা পেয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্ব আসরের টিকিট নিশ্চিত করলো তারা।

টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে সুজনের পছন্দ লিটন-তাসকিন
টেস্ট সিরিজ ছাপিয়ে আলোচনায় টি-টোয়েন্টির অধিনায়ক ইস্যু। সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের পছন্দের তালিকায় এগিয়ে লিটন দাস-তাসকিন আহমেদরা। অন্যদিকে পিএসএলে সুযোগ কিংবা এনওসি পাওয়াকে বড় করে দেখার সুযোগ নেই বরং পারফর্ম করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তিনি।