অগ্নিসংযোগ
গোপালগঞ্জের এমপি বাবরের অফিসে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের এমপি বাবরের অফিসে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়া হয়।

পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়ি এবং উপজেলা সদরের অপর একটি বাড়িতে এই হামলা চালানো হয়।

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ৭ স্থানে অবরোধ; থানা-সড়কে ধ্বংসযজ্ঞের চিহ্ন

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ৭ স্থানে অবরোধ; থানা-সড়কে ধ্বংসযজ্ঞের চিহ্ন

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরও স্বাভাবিক হয়নি গোপালগঞ্জের পরিস্থিতি। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ চলছে। সড়কের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি ও পোড়া গাড়ির ধ্বংসাবশেষ। এতে টুঙ্গিপাড়ার সঙ্গে আশপাশের এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে, থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাব ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ।

রাজধানীতে ফের বাসে আগুন; ককটেল বিস্ফোরণে আতঙ্ক

রাজধানীতে ফের বাসে আগুন; ককটেল বিস্ফোরণে আতঙ্ক

রাতের আঁধারে ফের বাসে আগুন ও ককটেল আতঙ্কে কেঁপে উঠল রাজধানী ঢাকা। গতকাল (মঙ্গলবার, ১৭ নভেম্বর) রাতে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চলন্ত বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।

তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না—জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না—জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল; জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল; জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) নেতাকর্মীরা। এসময় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানারও টাঙিয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়া পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) রাত ১২টায় দৌলতপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন তিনি নিজেই।

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোণার বিভিন্ন স্থানে গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ধর্মঘটে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ এনে জেলার চার থানায় সন্ত্রাসবিরোধী আইনে দলটি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ মোট ৫০১ জনকে আসামি করা হয়।

শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার

শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার

চলমান গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলনের সঙ্গে একমত হলেও সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ব্যাপারে জামায়াতে ইসলামী উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে চলমান নৈরাজ্যে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কি না সরকারের প্রতি তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৩৬০০, গ্রেপ্তার ৩২

গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৩৬০০, গ্রেপ্তার ৩২

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন ও অন্যান্য ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা করেছে পুলিশ। আজ (সোমবার, ২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় মামলাগুলো করা হয়।

বিক্ষোভ আর ধর্মঘটে উত্তাল ফ্রান্স

বিক্ষোভ আর ধর্মঘটে উত্তাল ফ্রান্স

জাতীয় বাজেট পেশের আগে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। ছাত্র আন্দোলন আর সরকারি কর্মীদের ধর্মঘটে জর্জরিত পুরো দেশ। তিন লাখ মানুষ যোগ দেয় বিক্ষোভে। শহরে শহরে স্কুলের প্রবেশপথে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় আটক কমপক্ষে ৪৪০ শিক্ষার্থী, যাদের বেশিরভাগই শিশু। সংঘাতে আহত অন্তত ৪৮ পুলিশ সদস্য। ২০২৭ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন জমা রেখে দুইশো কোটি ইউরো সাশ্রয়ের পরিকল্পনায় দেশজুড়ে ক্ষোভের মুখে ম্যাক্রোঁ সরকার।

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকে বাসে কেউ ‘আগুন লাগিয়েছে’: পুলিশ

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকে বাসে কেউ ‘আগুন লাগিয়েছে’: পুলিশ

ময়মনসিংহ নগরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’ নামে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কেউ ‘ইচ্ছাকৃত’ বাসটিতে অগ্নিসংযোগ করে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।