
ডয়চে ব্যাংকের নথি ফাঁস: ট্রাম্প, এপস্টেইন ও রুশ ধনকুবেরদের গোপন লেনদেন প্রকাশ্যে
দেড় কোটির বেশি অভ্যন্তরীণ নথি। জ্যেষ্ঠ নির্বাহীদের ইমেইল, গোপন ঝুঁকি মূল্যায়ন ও সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন। শতকোটিপতি, অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের, রাজনীতিক ও রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য। ডোনাল্ড ট্রাম্প, জেফরি এপস্টেইন এবং নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যবসায়ীদের লেনদেনের নথি। এর সঙ্গে রয়েছে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত অপ্রকাশিত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম। সব মিলিয়ে কোনো ব্যাংকের ভেতর থেকে সাংবাদিকদের হাতে ফাঁস হওয়া ইতিহাসের সবচেয়ে বড় নথির ভান্ডার এটি।

বিদেশে পাচার হওয়া টাকা যেকোনো মূল্যে ফেরত আনা হবে: বিএফআইইউ প্রধান
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেছেন, বিদেশে অর্থ পাচারকারীরা কেউ-ই শান্তিতে থাকতে পারবেন না। পাচার হওয়া টাকা যেকোনো মূল্যে ফেরত আনা হবে।

অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বীমা কোম্পানিগুলোকে বিএফআইইউর নির্দেশনা
অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে দেশের বীমা কোম্পানিগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

কুইক রেন্টালের নামে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
কুইক রেন্টালের নামে বিগত সরকার বিপুল অর্থ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

অর্থপাচারের অভিযোগে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্তে এফবিআই
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার বিতর্কিত জয়ের রেশ কাটতে না কাটতেই ফুটবল বিশ্বে আরেক বড় খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আর্থিক লেনদেন খতিয়ে দেখতে শুরু করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির মধ্যেই প্রতারণা ও অর্থ পাচারের সন্দেহে মার্কিন কর্তৃপক্ষ এই তদন্ত শুরু করেছে। আর্জেন্টাইন সংবাদপত্র লা নাসিওনের বরাত দিয়ে ইন্ডিয়া এক্সপ্রেস ও স্পোর্টস মেক্সিকোর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

আমরা কিছুটা হলেও জনগণকে স্বস্তি দিতে পেরেছি: সংসদে প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে একটি চমৎকার গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা অতীতের দিকে না তাকিয়ে নতুন এক ভবিষ্যৎ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি জানান, অতীতে অর্থ পাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে গিয়েছিল। তবে বর্তমান সরকার সাধারণ ও পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে এই বাজেটে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে।

পাচার করা অর্থের সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন: সংসদে অর্থমন্ত্রী
দেশে বা বিদেশে সঠিক, পর্যাপ্ত ও গ্রহণযোগ্য তথ্য বা প্রতিবেদনের অভাবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার প্রকৃত ও সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ব্যাংকিং সিস্টেমে ভার্চুয়াল মুদ্রা কেনাবেচা চলছেই; হাজার কোটি টাকা পাচারের শঙ্কা
ভার্চুয়াল মুদ্রা কেনাবেচা ও ব্যবহার দেশের আইনে অবৈধ। অথচ চাইলেই অনলাইন ব্যাংকিং অথবা সরাসরি ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠিয়ে কেনা যাচ্ছে এ মুদ্রা। অপেক্ষাকৃত সহজ ও গোপন করা যায় বলে এ পদ্ধতিতে হাজার হাজার কোটি টাকা পাচারের শঙ্কা তৈরি হয়েছে।

মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অপরাধ তদন্ত; বাড়তে পারে মামলার পরিধি
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে দ্বিতীয় একটি অপরাধ তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এর ফলে মাদুরোর বিরুদ্ধে নতুন করে আরও অভিযোগ আনার পথ প্রশস্ত হতে পারে। মিয়ামিতে মার্কিন অ্যাটর্নির কার্যালয় থেকে গত কয়েক মাস ধরে এই তদন্ত চালানো হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৭১১ কোটি টাকার অবৈধ সম্পদ: সামিট গ্রুপের আজিজ পরিবারের সম্পদ বিবরণী চেয়েছে দুদক
অনুসন্ধানে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, তার স্ত্রী ও কন্যার নামে ৭১১ কোটি টাকার সম্পদ পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের সত্যতাও পেয়েছে কমিশন। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: সাকিবের বিরুদ্ধে তদন্তে দুদকের নতুন কমিটি
অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

এস আলম গ্রুপের সঙ্গে ফারইস্ট কোম্পানির কোনো সম্পৃক্ততা নেই: ফখরুল ইসলাম
বিভিন্ন গণমাধ্যমে এস আলম গ্রুপের সঙ্গে ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায়িক সম্পৃক্ততা ও বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলাম। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।