
অ্যাপলের নিষেধাজ্ঞার মুখে টেলিগ্রাম; কয়েক ঘণ্টা পর ফিরলো অ্যাপ স্টোরে
জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছিল অ্যাপল। শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সম্পর্কিত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। তবে আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলা ও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করার পর কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাপ স্টোরে আবার ফিরেছে টেলিগ্রাম। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিস্তিতে আইফোন-ম্যাক কেনার সুযোগ দিচ্ছে অ্যাপল, মাসিক খরচ কত?
নতুন আইফোন, আইপ্যাড বা ম্যাকবুক কেনা অনেকের জন্যই স্বপ্নের মতো। কিন্তু এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধ করা সাধারণ গ্রাহকদের জন্য বেশ বড় একটা অর্থনৈতিক বাধা। সেই বাধা দূর করে প্রযুক্তিপ্রেমীদের হাতে ডিভাইস পৌঁছে দিতে দারুণ এক সাবস্ক্রিপশনভিত্তিক অর্থায়ন কর্মসূচি চালু করেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এখন থেকে বিপুল অংকের এককালীন অর্থ পরিশোধের বদলে সহজ মাসিক কিস্তিতে (Monthly Installment) আইফোন, ম্যাক, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহারের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা (Why Apple Introducing Monthly Installment Plan for iPhone and Mac: Apple Upgrade Program Details)।

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের শীর্ষ দামি কোম্পানি অ্যাপল
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বাজারের চাপের মধ্যে বিনিয়োগকারীদের ঝোঁক পরিবর্তনের কারণে এই রদবদল ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা
হার্ডওয়্যার তৈরির গোপন ও স্বত্ব সংরক্ষিত তথ্য চুরির অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে টেক জায়ান্ট অ্যাপল। ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি ফেডারেল আদালতে গত শুক্রবার অ্যাপল এই মামলাটি করে। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইফোনের দাম ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে!
মেমোরি চিপের দাম আকাশচুম্বী হওয়ায় নিজেদের সব ধরনের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, চিপের বাজারের বর্তমান পরিস্থিতি ‘অসহনীয়’ হয়ে ওঠায় পণ্যের দাম বাড়ানো এখন ‘অনিবার্য’। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে।

অ্যাপলের নতুন সিইও হচ্ছেন জন টার্নাস; এক্সিকিউটিভ চেয়ারম্যান টিম কুক
কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ পরিবর্তন কার্যকর হবে। এনবিসি নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আইফোনে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পরীক্ষা চালাচ্ছে অ্যাপল
পরবর্তী প্রজন্মের আইফোনের মেইন ক্যামেরায় পরীক্ষামূলকভাবে ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করছে অ্যাপল। সম্প্রতি এমন গুঞ্জন উঠেছে বলে গিজমোচায়না প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আইফোন ‘সেভেন্টিন সিরিজ’: মাত্র চার মাসে রেকর্ড আয় অ্যাপলের
আইফোনের নতুন সংস্করণ ‘সেভেন্টিন সিরিজ’ আসার পর চার মাসে প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা করেছে অ্যাপল। গেল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আইফোন বিক্রি করে অ্যাপলের আয় সাড়ে আট হাজার কোটি ডলারের বেশি। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন সিরিজ বাজারে আসার পর চীনে বিক্রি বেড়ে যাওয়ায় রমরমা আইফোনের বাজার।

এআই পিন নিয়ে কাজ করছে অ্যাপল, প্রয়োজনীয়তা নিয়ে উঠছে প্রশ্ন
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার একটি পরিধানযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পিন নিয়ে কাজ করছে বলে জানা গেছে। তবে ডিভাইসটির বাস্তব প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সম্প্রতি দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিরির উন্নয়নে অ্যাপল ও গুগলের দীর্ঘমেয়াদি চুক্তি
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও গুগল দীর্ঘমেয়াদি একটি কৌশলগত চুক্তিতে আবদ্ধ হয়েছে। নতুন এ চুক্তির আওতায় ২০২৬ সাল থেকে অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিতে গুগলের জেমিনি এআই মডেলটি ব্যবহার করা হবে। এতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত ও পারসোনালাইজড হবে বলে জানিয়েছে অ্যাপল। প্রযুক্তি ওয়েবসাইট দ্য ভার্জের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হিউসটনের কারখানা থেকে এআই সার্ভার বাজারজাত শুরু অ্যাপলের
হিউসটনের কারখানায় নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর সার্ভার বাজারজাত শুরু করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের কারখানায় ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। যার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্পের নির্দেশে সরিয়ে নেয়া হয়েছে অ্যাপলের ট্র্যাকিং অ্যাপ
ট্রাম্প প্রশাসনের নির্দেশে জনপ্রিয় ট্র্যাকিং অ্যাপ আইসিইব্লক সরিয়ে ফেলেছে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। সেইসঙ্গে ট্র্যাক করে এমন অ্যাপের ডেভেলপার ও ব্যবহারকারীদের তীব্র সমালোচনা করেছেন, মার্কিন সরকার ও দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।