
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাব নাকচ উত্তর কোরিয়ার, আলোচনায় বসতে চান ট্রাম্প
জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গৃহীত একটি সমালোচনামূলক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা ‘অপরিবর্তনযোগ্য’ উল্লেখ করে পিয়ংইয়ং জানিয়েছে, পশ্চিমাদের তৈরি এই প্রস্তাব তাদের পরমাণু অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।

বাংলাদেশ ২০২৫ সালে থেকে আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে: মাহবুব আনাম
বাংলাদেশ ২০২৫ সালে থেকে আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি।

সৌদির পরমাণু কর্মসূচি: মদিনায় বড় আকারের ইউরেনিয়াম খনিজের সন্ধান
সৌদি আরবের জাতীয় পারমাণবিক শক্তি প্রকল্প নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান। অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে দেশটির মদিনা অঞ্চলে বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ কাঁচামাল আবিষ্কারের কথা জানান তিনি। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইএইএর পর্ষদে ইরানবিরোধী প্রস্তাব পাস, নিরাপত্তা পরিষদে ভেটোর ইঙ্গিত রাশিয়া-চীনের
পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ইরানের বিরুদ্ধে এক প্রস্তাব পাস করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নিং বোর্ড। প্রস্তাবটিতে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সমর্থনে পাস হওয়া এই সিদ্ধান্ত তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিলো। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ইয়ংবিয়নে দোতলা ইউরেনিয়াম কেন্দ্র তৈরি
উত্তর কোরিয়া তাদের প্রধান পারমাণবিক কেন্দ্র ইয়ংবিয়নে নতুন একটি দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রফায়েল গ্রোসি নতুন এই স্থাপনাকে বৈশ্বিক নিরাপত্তার জন্য ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)
সিরিয়া পরমাণু কর্মসূচি: দেইর আল-জোরে চুল্লি নির্মাণের প্রমাণ পেল আইএইএ
সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে সিরিয়ার দেইর আল-জোর এলাকায় একটি পরমাণু চুল্লি নির্মাণ করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থার এক গোপনীয় প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের হঠকারিতায় পরমাণু অস্ত্রের ঝুঁকি বাড়ছে; অভিযোগ মোহসেন রেজায়ির
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠকারী পদক্ষেপ ও ইরানের ওপর হামলার কারণে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পরমাণু অস্ত্র অর্জনের আগ্রহ বাড়ছে বলে দাবি করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। আজ (শনিবার, ২২ আগস্ট) ইরানের বার্তা সংস্থা তাসনিম বরাত দিয়ে আল জাজিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রহস্যে ঘেরা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, ধ্বংসের হুমকি ট্রাম্পের
বিবিসির বিশ্লেষণী প্রতিবেদন
পাহাড়ের বুক চিরে গভীরে চলে গেছে সুরক্ষিত টানেল। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কী চলছে। ইরানের এ রহস্যময় স্থাপনার নাম ‘পিকঅ্যাক্স মাউন্টেন’। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে সেখানে নতুন করে নির্মাণকাজের আলামত ধরা পড়ার পর থেকেই স্থাপনাটি ধ্বংস করার হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 Director General Rafael Grossi-320x167.webp)
ইরানে দ্রুতই পরমাণু পরিদর্শন শুরু হবে: রাফায়েল গ্রোসি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর খুব শিগগিরই ইরানে পরমাণু পরিদর্শন শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তবে এই পরিদর্শনের নির্দিষ্ট পদ্ধতি ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে আজ (বুধবার, ২৪ জুন) তিনি উল্লেখ করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরমাণু পরিদর্শন নিয়ে শর্ত দিলো ইরান; এখনই কোনো প্রতিশ্রুতি নয়
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে পুনরায় প্রবেশ করতে দেয়া হবে কি না—সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো সরাসরি বিবৃতি আসেনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় তেহরান তার পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চোরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি মজুত কেন্দ্রে রুশ ড্রোন হামলা
ইউক্রেনের চোরনোবিল বিদ্যুৎকেন্দ্রের কাছে ব্যবহৃত পরমাণু জ্বালানি মজুত রাখার একটি স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ (রোববার, ৭ জুন) এই হামলার তথ্য নিশ্চিত করে বিষয়টিকে ‘চরম জঘন্য’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তবে এই হামলার পর এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিন মাসের যুদ্ধও দমানো যায়নি ইরানের পরমাণু প্রকল্প; নতুন তথ্য দিলো আইএইএ
ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ধ্বংস করার লক্ষ্য নিয়ে গত তিন মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ চালালেও তেহরানের পরমাণু কর্মসূচির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।