
পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা কামনা করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই: শ্রমমন্ত্রী
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (শনিবার, ৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান; আইনশৃঙ্খলা ও গণতন্ত্র উন্নয়নের অঙ্গীকার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং নির্বাচনে বিজয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে কাজ করবেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারা দেশে ২৪ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি বাহারুল
সারা দেশে ২৪ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। এর মধ্যে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত এবং ১৬ হাজার ভোটকেন্দ্র মধ্যম ঝুঁকিপূর্ণ।

আজ থেকে শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা
নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে প্রস্তুতি ও পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আজ থেকেই এই কার্যক্রম শুরু হলো এবং আগামী ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত বা ফাইনাল ধাপ সম্পন্ন হবে।’

২৯৮ আসনে ১৯৬৭ প্রার্থী, চলছে প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে ১ হাজার ৯৬৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সাথে মতবিনিময় সভা চলছে। সভায় নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেয়া হচ্ছে।

ইসির সামনে বিজিবি মোতায়েন
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ (রোববার, ১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি: ফখরুল
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কাটবে: সিইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভয় ও সংশয় তত কেটে যাবে।

নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ডে ছাড় নয়: ইসি সানাউল্লাহ
নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ডে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (রোববার, ২১ ডিসেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় সিইসির সঙ্গে বৈঠক করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।

নিরাপত্তা শঙ্কায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়।