আওয়ামী-লীগ
স্থানীয় নির্বাচনে আ.লীগ সমর্থকদের সক্রিয় হওয়ার গুঞ্জন, আইনি প্রক্রিয়া ও বিচারের দাবি

স্থানীয় নির্বাচনে আ.লীগ সমর্থকদের সক্রিয় হওয়ার গুঞ্জন, আইনি প্রক্রিয়া ও বিচারের দাবি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দলটির সমর্থকদের। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যায় সম্পৃক্ত উল্লেখ করে বিরোধীদল বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা জরুরি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে সরকার।

দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে—এর পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জ্বালানির আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশের আর্থিক সংকট কাটানো সম্ভব: মন্ত্রী টুকু

জ্বালানির আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশের আর্থিক সংকট কাটানো সম্ভব: মন্ত্রী টুকু

সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা কমানো গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অতিরিক্ত ব্যয় ও ঋণ সামাল দিতেও নবায়নযোগ্য জ্বালানিই কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি।

বাঘাইছড়ি উপজেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাঘাইছড়ি উপজেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলার বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃষকেতু চাকমা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দু’জনকে সন্ত্রাসবিরোধী আইনে কোতয়ালী থানার মামলা জিআর ০৯/২৫ এ গ্রেপ্তার দেখানো হয়েছে।

আ.লীগের বিরুদ্ধে সব অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

আ.লীগের বিরুদ্ধে সব অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের বিরুদ্ধে সব অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ (রোববার, ৫ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমসাময়িক ইস্যু নিয়ে বিফ্রিংয়ের সময় তিনি এ কথা বলেন।

আ.লীগ রাজনৈতিকভাবে নির্মূল হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ রাজনৈতিকভাবে নির্মূল হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নির্মূল হয়েছে এবং দিল্লিতে দলটির দাফন হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ৪ জুলাই) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আ.লীগ সরকারের মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: চিফ হুইপ

আ.লীগ সরকারের মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, টাকা পাচার ও দুর্নীতি না হলে বাজেটে টাকার ঘাটতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে অন্যদিকে তারেক রহমান, দেশ বাচাঁনোর প্রজেক্ট নিয়েছেন।’

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেয়া হয়েছে: গভর্নর

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেয়া হয়েছে: গভর্নর

ইসলামী ব্যাংককে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ: তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

নাশকতা চেষ্টা মামলায় সাবেক এমপি পত্নী কারাগারে

নাশকতা চেষ্টা মামলায় সাবেক এমপি পত্নী কারাগারে

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের চেষ্টার মামলায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়ার স্ত্রী কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগের মেজর (অবসরপ্রাপ্ত) কাজী মৌসুমীকে কারাগারে পাঠানো হয়েছে।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে

সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জাতীয় সংসদে প্রচলনে থাকা ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করার দাবি জানিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে, মানিলন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য তিনি এই প্রস্তাব করেছেন।

‘ফ্যাসিবাদী শাসন কায়েমে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি’

‘ফ্যাসিবাদী শাসন কায়েমে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি’

ফ্যাসিবাদী শাসন কায়েমে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। এমন অভিযোগ করেছেন জামায়াত নেতা ও ১১ দলীয় জোটের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে এ কথা বলেন তিনি।