আওয়ামী লীগ তাদের ফ্যাসিস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
দেশে এখন
1

আওয়ামী লীগ নতুন রাষ্ট্র গড়তে অন্তর্ভুক্ত হতে চায় না, তারা তাদের ফ্যাসিস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কখনোই মনে হয় না তারা এই আমাদের যে সংস্কারের, নতুন রাষ্ট্র গড়ার লক্ষ্যে যে আমাদের কর্মপ্রক্রিয়া চলছে তাতে অন্তর্ভুক্ত হওয়ার মতো নিজেদের বিন্দু পরিমাণ ইচ্ছা আছে। বরং তারা যে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিলো বাংলাদেশে সেটার কন্টিনিউশন তারা বজায় রাখতে চায়। সেটার পক্ষেই তারা কথা বলে।’

এসময় আসিফ নজরুল বলেন, ‘তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলো। তাদের প্রধান যে নেত্রী ছিলো তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। উনি বিদেশে বসে আমাদের জুলাই আন্দোলনকারী যারা আছে তাদের হত্যার নির্দেশ দিচ্ছে। আওয়ামী লীগের একজন লিডারকেও এই যে জুলাই গণঅভ্যুত্থানকালে তাদের এবং সরকারের যে ভূমিকা সে বিষয়ে একজনকেও অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য আমরা প্রদান করতে দেখি নি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নির্বাচনে আসার জন্য তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা তো নেই, বরং তাদের নেতৃবৃন্দ ভারতে বসে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে যাচ্ছে।’

নির্বাচনে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘আসন্ন নির্বাচনে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো বিশেষ পরিস্থিতি তৈরি হয়নি, ভোটকেন্দ্রে আগের যেকোনো সময়ের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বাড়বে।’

ইএ