ডিবি পুলিশ পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতি, ৪ বছর পর গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ
গ্রেপ্তার ডাকাত সদস্য
এখন জনপদে
আইন ও আদালত
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে সিটি মিল কোম্পানির সয়াবিন তেল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় প্রায় চার বছর পর মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় জড়িত এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানানো হয় পিবিআইয়ের পক্ষ থেকে।

পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিবিআই নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত রনি হোসেনকে (২৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুন:

গ্রেপ্তারকৃত রনি হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার সময় গত ১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর রূপগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে ইউএস বাংলা মেডিকেল কলেজের অদূরে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে আসা ৬ থেকে ৭ জন ডাকাত তেল ভর্তি একটি ট্রাক থামিয়ে চালক ও হেলপারকে অপহরণ করে। পরে ট্রাকসহ প্রায় ১২ হাজার ২৪০ লিটার ভোজ্য তেল ডাকাতি করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

ইএ