নিলামের আগে রিশাদকে ছেড়ে দিলো লাহোর

ক্রিকেটার রিশাদ
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসন্ন আসরের নিলামের আগে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনকে ছেড়ে দিয়েছে লাহোর কালান্দার্স। গেল আসরে দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এ স্পিনার।

পিএসএলের সবশেষ আসরে লাহোরের জার্সিতে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন লাহোর কালান্দার্স। তবে এগারোতম আসরের নিলামের আগে রিটেনশন তালিকায় থাকছেন না রিশাদ।

আরও পড়ুন:

নিয়ম অনুযায়ী আগের আসরের ৪ ক্রিকেটারকে ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্লাটিনাম ক্যাটাগরিতে শাহিন আফ্রিদি, ডায়মন্ড ক্যাটাগরিতে আব্দুল্লাহ শফিক, গোল্ড ক্যাটাগরিতে সিকান্দার রাজা এবং সিলভার ক্যাটাগরিতে মোহাম্মদ নাইমের উপস্থিতি নিশ্চিত করেছে লাহোর।

ইমার্জিং ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার। তবে নিলাম থেকে ফের রিশাদকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে লাহোর কালান্দার্স।

এফএস