ইরান ইস্যুতে ফের অনিশ্চয়তা, ওয়াল স্ট্রিটে দরপতন; তেলের দাম ঊর্ধ্বমুখী
যুক্তরাষ্ট্র–ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের সম্ভাব্য অবসান নিয়ে যে আশার সঞ্চার হয়েছিল, তা দ্রুত মিলিয়ে যাওয়ায় ওয়াল স্ট্রিটে আবারও অনিশ্চয়তা ফিরে এসেছে। এর প্রভাবে শেয়ারবাজারে দরপতন হয়েছে, একই সঙ্গে তেলের দাম বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।