এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৮ শতাংশ কমে আগের দিনের অর্জিত সব লাভ হারিয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ২৫৬ পয়েন্ট বা ০.৬ শতাংশ নেমেছে। নাসডাক কম্পোজিট সূচক কমেছে ১.১ শতাংশ।
আরও পড়ুন:
এশিয়া ও ইউরোপের বেশির ভাগ শেয়ারবাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। টানাপোড়েনপূর্ণ চলতি সপ্তাহে বাজারে এটি সবশেষ উত্থান–পতনের চিত্র দেখা গেলো। সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানে ফলপ্রসূ আলোচনার ঘোষণা দিলেও সেটা ইরান প্রকাশ্যে নাকচ করে দেয়। এদিকে ইরান নিজস্ব যুদ্ধবিরতি পরিকল্পনা দিয়েছে, যেখানে যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।





