চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
চুয়াডাঙ্গায় আন্তঃজেলার পাঁচ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা।