স্থানীয়রা জানান, দামুড়হুদার ফকিরপাড়ায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানচালকদের সঙ্গে বাসশ্রমিকদের বিরোধ হয়। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা।
সকাল থেকে জেলার পাঁচ রুটে বাস না চলায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি বেশি।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা এ ধর্মঘট ডেকেছে। কর্মসূচির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’





