
৪ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার অবরোধ স্থগিত
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পার্শ্ববর্তী বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে আজ (রোববার, ৮ নভেম্বর) সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। পরে জেলা বিএনপির আশ্বাসে বেলা সোয়া ১১টার দিকে রেলপথ ও সড়কপথ অবরোধের এ কর্মসূচি তুলে নেয়া হয়। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিলো: প্রধানমন্ত্রী
১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিলো, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিলো এবং দেশের শৌর্য, বীর্য, সাহস ও সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করতে চেয়েছিলো, ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছিলো।’

নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের পরদিন বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের এক দিন পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শ্রমিক আন্দোলনে আহত বিকেএসপির শিক্ষার্থী, ফেসবুকে মৃত্যুর গুজব
সাভারে বিক্ষোভের মাঝে পড়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে নুরুজ্জামান সামি নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের গুলিতে সামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গুজব ছড়িয়ে শ্রমিকদের উস্কে দেয়া হচ্ছে, তবে তারা সতর্ক রয়েছেন।

নন ইস্যুকে ইস্যু বানালে সরকার বসে থাকবে না: শ্রমমন্ত্রী
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘শ্রমিকদের বেতন আটকে রাখার ঘটনা কমেছে। তবুও বিনা নোটিশে রাস্তায় আন্দোলনে নামলে সমস্যা তৈরি হয়। নন ইস্যুকে ইস্যু তৈরি করলে সরকার বসে থাকবে না।’

সাজেক সংকট নিরসনে দিনভর আলোচনা, অমীমাংসিত পাঁচ দফার একটি
সরকারি প্রতিনিধিদল ও আন্দোলনকারীদের মধ্যে তিন ঘণ্টার বৈঠকে সমঝোতা না হওয়ায় রাঙামাটির সাজেকে চলমান সংকট কাটছে না। তবে আন্দোলনকারীদের ৫ দফা দাবির মধ্যে চারটি নিয়ে দু’পক্ষ সম্মত হলেও একটি (চার নম্বর) দফা অমীমাংসিত রয়ে গেছে।

সাজেক সংকট আলোচনার মাধ্যমে নিরসনের চেষ্টা, কমিটি গঠন
সাজেকে চলমান সংকট নিরসনে আন্দোলনকারী পক্ষগুলোর সঙ্গে শান্তি আলোচনার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, খুব শিগগিরই বৈঠক শুরু হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার এ আয়োজন করা হবে।

‘অধিকার আদায়ে লড়ছি’: প্যারিসে বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয়
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও তরুণদের উদ্বেগ নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল (শনিবার, ২৪ অক্টোবর) প্যারিসে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে শান্তিপূর্ণ পরিবেশে মিছিল চললেও শেষ পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

সহিংস বিক্ষোভ দমনে ফ্রান্স ও ইতালিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ইউরোপজুড়ে চলমান সহিংস বিক্ষোভে জেরে সেনা মোতায়েন করছে ফ্রান্স ও ইতালি। আগামী শনিবার ফ্রান্সে আবার বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এমন অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ
ভারতের দিল্লিতে ককরোচ জানতা পার্টির (সিজেপি) আন্দোলনের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ অবস্থিত বাসা থেকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

মসজিদে মিললো জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

জামায়াতের কারণে আ.লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করে মিছিল করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলো। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।’