ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ

ধ্রুব রাঠি
বিদেশে এখন
1

ভারতের দিল্লিতে ককরোচ জানতা পার্টির (সিজেপি) আন্দোলনের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ অবস্থিত বাসা থেকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

আজ (শনিবার, ১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে সিজেপির আন্দোলনে যোগ দেয়ার কথা ছিলো ধ্রুব রাঠির। এর আগেই তাকে আটক করা হলো।

দিল্লিতে সিজেপির এ আন্দোলন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তথ্যানুযায়ী, এখন পর্যন্ত নয়াদিল্লির বিভিন্ন স্থান থেকে প্রায় ১৫০ জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

এর আগে, দিল্লি পুলিশ নিরাপত্তাজনিত ও প্রক্রিয়াগত কারণ দেখিয়ে আন্দোলনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

আরও পড়ুন:

এসএইচ