ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে আজ, আকাশ আংশিক মেঘলা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

রাজধানীতে তাপমাত্রা আজ স্থিতিশীল থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এসময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন:

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এফএস