আমানতকারী
আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেয়া হবে: সংসদে অর্থমন্ত্রী

আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেয়া হবে: সংসদে অর্থমন্ত্রী

ব্যাংক খাতের সংস্কার ও আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে এবং আমানতকারীরা তাদের জমানো টাকা সুদসহ ফেরত পাবেন। এক্ষেত্রে কোনো ধরনের ‘হেয়ার কাট’ (আমানতের অর্থ কর্তন) করা হবে না।

সংসদে ‘ব্যাংক রেজোলিউশন বিল’ পাশ; জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ

সংসদে ‘ব্যাংক রেজোলিউশন বিল’ পাশ; জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ

আমানতকারীদের সুরক্ষা এবং ব্যাংক খাতের বিশৃঙ্খলা ঠেকাতে বহুল আলোচিত ‘ব্যাংক রেজোলিউশন বিল- ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে বিরোধী দলের আপত্তি ও জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ করে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন।

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি

আমানতের টাকা দ্রুত ফেরতসহ চার দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয় এ কর্মসূচি।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনে শেয়ারমূল্য শূন্য; বিনিয়োগকারীরা পাচ্ছেন না কিছুই!

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনে শেয়ারমূল্য শূন্য; বিনিয়োগকারীরা পাচ্ছেন না কিছুই!

সম্প্রতি আমানতকারীদের স্বার্থ রক্ষায় ক্ষতিগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে শেয়ারমূল্য শূন্য হওয়ায় নতুন ব্যাংকে কিছুই পাচ্ছেন না শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ব্যাংকের। এবার অর্থনীতিবিদদের মধ্যেও দেখা দিয়েছে ভিন্ন মত। বিনিয়োগকারীদের স্বার্থ্য রক্ষার বিষয়ে কী বলছে ব্যাংক কোম্পানি আইন?

রাজনৈতিক ইন্ধন ও প্রশ্রয় বন্ধ না হলে ব্যাংক খাতের ঘুরে দাঁড়ানো সম্ভব নয়

রাজনৈতিক ইন্ধন ও প্রশ্রয় বন্ধ না হলে ব্যাংক খাতের ঘুরে দাঁড়ানো সম্ভব নয়

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ইসলামী ধারার ব্যাংকগুলোসহ তারল্য সংকটে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। যার প্রভাবে ২০২৪ সালের শেষে এসেও জর্জরিত হতে দেখা যায় ব্যাংক খাতকে। বিগত সরকার এ খাতের সমস্যাগুলো আমলে না নেয়াকেই দায়ী করছেন ব্যাংকাররা। আর গেল ১৫ বছরে রাজনৈতিক যে ইন্ধন ও প্রশ্রয় ছিল- তা বন্ধ না হলে ব্যাংকের ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। তবে যে সংস্কার শুরু হয়েছে; তার প্রতিফলন চলতি বছরে দেখা যাবে বলে জানান অর্থনীতিবিদরা।

'দেশের আর্থিক খাত বহুগুণ এগিয়েছে, তবে যতটুকু যাওয়া প্রয়োজন ছিল তা যায়নি'

'দেশের আর্থিক খাত বহুগুণ এগিয়েছে, তবে যতটুকু যাওয়া প্রয়োজন ছিল তা যায়নি'

দেশের আর্থিক খাত বহুগুণ এগিয়েছে, তবে যতটুকু যাওয়া প্রয়োজন ছিল তা যায়নি। কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যত্যয় ঘটায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আজ (রোববার, ২৯ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

এস আলমের কোনো সম্পদ না কেনার পরামর্শ গভর্নরের

এস আলমের কোনো সম্পদ না কেনার পরামর্শ গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের স্বার্থে অন্য কেউ যেন এস আলমের সম্পদে হাত না দেয় অথবা সম্পদ না কিনে। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটদের টাকা ফেরত দেয়ার জন্য ব্যবহার করতে চাই। আর সেজন্য এস আলমের কোন সম্পদ না কেনার পরামর্শ দিয়েছেন গভর্নর। এছাড়া আমানতকারীদের একসাথে টাকা তুলতে না গিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি জানান, দুর্বল ব্যাংকগুলোর অবস্থা ফেরাতে আরো ৬ থেকে ৭ মাস সময়ের প্রয়োজন।

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে ৭ সদস্যের পরিচালনা পর্ষদ নিয়োগ

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে ৭ সদস্যের পরিচালনা পর্ষদ নিয়োগ

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিকখাতে সুশাসনের অভাব, নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং আমানতকারিদের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে সাত সদস্যের নতুন পরিচালনা পর্ষদও নিয়োগ দেয়া হয়েছে।

একীভূত হচ্ছে এক্সিম ও পদ্মা ব্যাংক

একীভূত হচ্ছে এক্সিম ও পদ্মা ব্যাংক

শ‌রীয়াহভি‌ত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে দুই ব্যাংকের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে।