এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকটির সব ধরনের হিসাব থেকে প্রয়োজনে অতিরিক্ত টাকা উত্তোলনের সুযোগও পাবেন গ্রাহকরা।
সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান কাজী শাহরুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক আবাদুর রহমান সিকদার।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে গভর্নর আমানতকারীদের স্বার্থ রক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। প্রথমত, আমানতকারীদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট থাকবে না বলে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর ঘোষণার পর যে অস্পষ্টতা ছিল, তা দূর করতে গ্রাহকদের সরাসরি আশ্বস্ত করার নির্দেশ দেয়া হয়।
দ্বিতীয় নির্দেশনায় জানানো হয়, গত ডিসেম্বরে ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেয়া চলমান রয়েছে। তবে আগামী মঙ্গলবার, পহেলা সেপ্টেম্বর থেকে গ্রাহকরা আল-ওয়াদীয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী ও মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী স্কিমের বাইরেও উত্তোলন করতে পারবেন। ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।





