আমিনুল-হক
ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবি ও বাফুফের অভিনন্দন

ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবি ও বাফুফের অভিনন্দন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক

টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তরের বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।

জামায়াত দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের ওপর জনগণ আস্থা রাখবে না: আমিনুল হক

জামায়াত দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের ওপর জনগণ আস্থা রাখবে না: আমিনুল হক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক বলেছেন, জামায়াত সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, কারণ যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা দেশের নারীদের অসম্মান করে কথা বলে, তাদের ওপরে এদেশের জনগণ কখনোই আস্থা রাখবে না। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমেই তারা জামায়াতকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।

একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক

একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক

ঢাকা-১৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, অশুভ একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনি প্রচারণার মিরপুর-১১ এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত হলে সাধারণ মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত হবে সর্বোচ্চ অগ্রাধিকার: আমিনুক হক

নির্বাচিত হলে সাধারণ মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত হবে সর্বোচ্চ অগ্রাধিকার: আমিনুক হক

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একইসঙ্গে তিনি সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

জামায়াত টাকা দিয়ে ভোট কেনা শুরু করে দিয়েছে: আমিনুল হক

জামায়াত টাকা দিয়ে ভোট কেনা শুরু করে দিয়েছে: আমিনুল হক

জামায়াতে ইসলামীর দিকে অভিযোগ তুলে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনে দলটির প্রার্থী আমিনুল হক বলেছেন, তারা এরই মধ্যে টাকা দিয়ে ভোট কেনা শুরু করে দিয়েছে। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) নিজ এলাকায় নির্বাচনি প্রচারণা সভায় বক্তৃতা দেয়ার সময় তিনি অভিযোগ করেন।

বাবা-মায়ের কবর জিয়ারত করে ঢাকা-১৬ আসনে আমিনুলের প্রচারণা শুরু

বাবা-মায়ের কবর জিয়ারত করে ঢাকা-১৬ আসনে আমিনুলের প্রচারণা শুরু

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

ঢাকা-১৬ আসনে আমিনুল হকের মনোনয়ন বৈধ

ঢাকা-১৬ আসনে আমিনুল হকের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে (পল্লবী-রূপনগর) আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ (শনিবার, ৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া শঙ্কার: আমিনুল হক

মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া শঙ্কার: আমিনুল হক

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে রিলিজ দেয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। তিনি বলছেন, এ ঘটনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়া শঙ্কার হতে পারে।

‘বাবা গেলো, ছোটো ভাই গেলো, এখন গেলো মা ও...’

‘বাবা গেলো, ছোটো ভাই গেলো, এখন গেলো মা ও...’

‘বাবা গেলো, ছোটো ভাই গেলো, এখন গেলো মা ও... এই দুনিয়ার তার আপন বলতে আর কেউ রইলো না। জীবন তারেক রহমানকে কী দিয়েছে? যা দিয়েছে তার চেয়ে হাজারগুণ বেশি নিয়েছে। হাজার সহস্র বেশি গুণ...’— অত্যন্ত আবেগতাড়িত হয়ে কথাগুলো বললেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মারা গেছেন। তার এ চলে যাওয়ায় মূলত একা হয়ে গেলেন তারেক রহমান। খালেদা জিয়া, তারেক রহমান ও তাদের পরিবারের জীবনাধ্যায়ের খণ্ড চিত্র তুলে ধরলেন আমিনুল হক।

আমিনুল হকের নেতৃত্বে ৩০০ ফিট সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ

আমিনুল হকের নেতৃত্বে ৩০০ ফিট সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। গতকালের সমাবেশে সৃষ্ট বর্জ্য পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে পুরো এলাকার বর্জ্য অপসারণ করা হয়।

বিএনপি ক্ষমতায় এলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে: আমিনুল হক

বিএনপি ক্ষমতায় এলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে: আমিনুল হক

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি সাপোর্ট কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে দলের মনোনীত প্রার্থী আমিনুল হক।