ই-পাসপোর্ট
নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট; ফিরছে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ

নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট; ফিরছে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ

দেশের পাসপোর্টে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বর্তমান সরকার। নতুন সংস্করণের ই-পাসপোর্টে ফিরছে বহুল আলোচিত ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। একই সঙ্গে পাসপোর্টের জলছাপে থাকা বেশ কয়েকটি স্থাপনা ও প্রতীক বাদ দিয়ে যুক্ত করা হচ্ছে নতুন কিছু জাতীয় ও ঐতিহাসিক উপাদান।

ভারতীয়দের জন্য দুঃসংবাদ, ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিলো দুই দেশ

ভারতীয়দের জন্য দুঃসংবাদ, ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিলো দুই দেশ

বৈশ্বিক পাসপোর্ট শক্তির নতুন তালিকায় ভারতের অবস্থানে বড় পরিবর্তন এসেছে। হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ (Henley Passport Index 2026) অনুযায়ী, ভারতের পাসপোর্টের অবস্থান ২০২৫ সালের ৮৫তম স্থান থেকে ৫ ধাপ এগিয়ে ৮০তম স্থানে (80th Rank in India's Passport) উঠে এসেছে। তবে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের জন্য একটি দুঃসংবাদ হলো, ভিসা ছাড়া বা সহজ শর্তে ভ্রমণযোগ্য দেশের সংখ্যা আগের চেয়ে কমেছে।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের বড় উন্নতি: ২০২৬ সালে ভিসা ছাড়াই যাওয়া যাবে ৩৭ দেশে!

পাসপোর্ট সূচকে বাংলাদেশের বড় উন্নতি: ২০২৬ সালে ভিসা ছাড়াই যাওয়া যাবে ৩৭ দেশে!

বিশ্বভ্রমণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য দারুণ খবর! শক্তিশালী পাসপোর্ট সূচকে (Global Passport Ranking) ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের (Henley & Partners) সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা, সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা, সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

বিদেশগামী যাত্রীদের জন্য পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট (Foreign Currency Endorsement) করার ক্ষেত্রে সার্ভিস চার্জ বা ফি (New Rules for Passport Endorsement Fee) নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা (Licensed Money Changers) এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবেন।

সহজ ধাপে ঘরে বসেই ই-পাসপোর্ট; জেনে নিন কৌশল

সহজ ধাপে ঘরে বসেই ই-পাসপোর্ট; জেনে নিন কৌশল

এখন আর দপ্তরে ঘুরে ঘুরে কাজ করার প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে আবেদন করা থেকে শুরু করে ফি পরিশোধ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি মাত্র কয়েকটি ধাপেই সম্পন্ন করা যায়। ই-পাসপোর্টের আবেদন পদ্ধতিটি আগে থেকে জানা থাকলে অপ্রয়োজনীয় ঝামেলা কমে, পাশাপাশি সময় ও পরিশ্রম দুটোই সাশ্রয় হয়। ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় বিষয়গুলো এখানে সহজভাবে তুলে ধরা হলো।

দালাল নয়, ঘরে বসেই পাসপোর্টের আবেদন করুন; ফি ও সংগ্রহের সময়সীমা জেনে নিন

দালাল নয়, ঘরে বসেই পাসপোর্টের আবেদন করুন; ফি ও সংগ্রহের সময়সীমা জেনে নিন

বিদেশে উচ্চশিক্ষা, ভ্রমণ বা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট এখন আর জটিল প্রক্রিয়া নয়। বর্তমানে বিশ্বের ১১৯তম দেশ হিসেবে ইলেকট্রনিক বা ই-পাসপোর্টের যুগে (e-Passport Era) প্রবেশ করায় যেকোনো নাগরিক ঘরে বসেই নিজের আবেদন সম্পন্ন করতে পারছেন। তবে মনে রাখা জরুরি, ফর্মে ভুল হলে তা সংশোধনের সুযোগ নেই। এখন যে-কেউ ঘরে বসে নিজেই নিজের ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

পুড়িয়ে দেয়া নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

পুড়িয়ে দেয়া নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

দীর্ঘ নয় মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। আজ (রোববার, ৪ মে) সকাল ১০টায় এই কার্যক্রম শুরু হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ দূতাবাসের টানা ছুটির ঘোষণা, ভোগান্তিতে পড়বেন প্রবাসীরা

বাংলাদেশ দূতাবাসের টানা ছুটির ঘোষণা, ভোগান্তিতে পড়বেন প্রবাসীরা

ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের টানা ছুটির কারণে চরম ভোগান্তির শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি দূতাবাস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, মার্চ ও এপ্রিল মাসে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষ্যে টানা সাত দিন কনস্যুলার সেবা বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির মধ্যে ফ্রান্সের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা নয়দিনের বন্ধ থাকবে প্রবাসীদের প্রয়োজনীয় নানা সেবা। আর এতে করে গুরুত্বপূর্ণ কনস্যুলার সেবা নিতে আসা হাজারও প্রবাসী বাংলাদেশিরা দুর্ভোগের শিকার হতে পারেন।

জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে তিনি এ কথা জানান।

কাতারে ই-পাসপোর্ট তৈরিতে ভ্রাম্যমাণ সেবা চালু বাংলাদেশ দূতাবাসের

কাতারে ই-পাসপোর্ট তৈরিতে ভ্রাম্যমাণ সেবা চালু বাংলাদেশ দূতাবাসের

কাতারের বিভিন্ন শহরে গিয়ে প্রবাসীদের ই-পাসপোর্ট তৈরিতে ভ্রাম্যমাণ সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এমন উদ্যোগে খুশি প্রবাসীরা।

সৌদির বাংলাদেশ দূতাবাসে বাড়ছে ই-পাসপোর্টের আবেদন

সৌদির বাংলাদেশ দূতাবাসে বাড়ছে ই-পাসপোর্টের আবেদন

অনলাইনে আবেদন করতে পেরে খুশি প্রবাসীরা

১৮ দিনে ছয় শতাধিক প্রবাসী 'ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। ইতিমধ্যে ১০০ জন আবেদনকারীর ই-পাসপোর্ট সম্পন্নও হয়েছে। দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি কার্যালয়ে এসে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করতে পেরে খুশি প্রবাসীরা। ক্রমাগতভাবে ই-পাসপোর্ট সেবার চাহিদা বাড়তে থাকায় কর্ম ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।

ই-পাসপোর্ট সেবা পাচ্ছেন মালয়েশিয়ার প্রবাসীরা

ই-পাসপোর্ট সেবা পাচ্ছেন মালয়েশিয়ার প্রবাসীরা

অবশেষে ই-পাসপোর্ট সেবা পেতে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। এখন থেকে নতুন ই-পাসপোর্ট বানানোর পাশাপাশি নবায়নও করা যাবে মালয়েশিয়া থেকেই।