ইউজিসি
আধুনিক গবেষণা রিপোজিটরি প্রতিষ্ঠায় ইউজিসির উদ্যোগ

আধুনিক গবেষণা রিপোজিটরি প্রতিষ্ঠায় ইউজিসির উদ্যোগ

দেশে গবেষণায় অর্থায়ন বৃদ্ধির পাশাপাশি একটি সমন্বিত ও কার্যকর গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ উদ্যোগের অংশ হিসেবে গবেষণার তথ্য ও ফলাফল সংরক্ষণ, সমন্বয় এবং ব্যবহারের জন্য জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় গবেষণা রিপোজিটরি প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে ইউজিসি

নিজস্ব সক্ষমতার ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ শিক্ষককে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে তারা আরও প্রশিক্ষক তৈরি করবেন এবং পর্যায়ক্রমে দেশের হাজারো বিশ্ববিদ্যালয় শিক্ষকের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন।

কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি

কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা, মেধা বিকাশ ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে, বিদ্যমান মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাজেটে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় বরাদ্দ পেল কত?

বাজেটে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় বরাদ্দ পেল কত?

দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বিশাল বাজেট অনুমোদন করা হয়েছে। উচ্চশিক্ষার প্রসার ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই মেগা বাজেট বরাদ্দ দেওয়া হয় (Public University Budget Allocation in Bangladesh: How Much Did DU, BUET and 58 Universities Receive)।

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন অধ্যাপক ড. আবুল-হাসনাত

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন অধ্যাপক ড. আবুল-হাসনাত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকসের অধ্যাপক ড. আবুল-হাসনাত-মামুনকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ ইউজিসির

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ ইউজিসির

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ (বুধবার, ২৫ মার্চ) কমিশনের সভাকক্ষে ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান হলেন মামুন আহমেদ

ইউজিসি চেয়ারম্যান হলেন মামুন আহমেদ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। আজ (সোমবার, ১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের পদত্যাগ

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের পদত্যাগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ পদত্যাগ করেছেন। আজ (সোমবার, ১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইউজিসি সদস্য হিসেবে অধ্যাপক ড. আইয়ূব ইসলামের যোগদান

ইউজিসি সদস্য হিসেবে অধ্যাপক ড. আইয়ূব ইসলামের যোগদান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম। আজ (সোমবার, ১৮ আগস্ট) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে তিনি যোগদান করেন।

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

সাত কলেজ সমন্বয়ে ‌‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (সোমবার, ৪ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে।’

বাসের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের ৮ দিনের আল্টিমেটাম

বাসের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের ৮ দিনের আল্টিমেটাম

বাস সংকট নিরসনের দাবিতে ৮ দিনের আল্টিমেটাম দিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ অস্থায়ী ছাত্রাবাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আল্টিমেটাম ঘোষণা করেন তারা।

৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসক হচ্ছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস

৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসক হচ্ছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস

রাজধানীর সরকারি ৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। একই সাথে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে আগামী ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগও পেলেন তিনি। আজ (রোববার, ১৮ মে) এ বিষয়ে জানা গেছে।