আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সকালে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ইরাসমাস ও ক্যাটা আর্থ প্রকল্পের উদ্যোগে আয়োজিত কমিউনিটি ড্রিভেন প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘টেকনোলজিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে অন্য দেশের প্রতি নির্ভর করার যে প্রবণতা রয়েছে, আমাদের সেই মানসিকতার পরিবর্তন করতে হবে।’
আরও পড়ুন:
সিম্পোজিয়ামে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, তা নিয়ে বিস্তারিত তুলে ধরেন দেশীয় ও আন্তর্জাতিক গবেষকরা। এসময় উপকূলীয় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিজ্ঞতার আলোকে উচ্চশিক্ষার পাঠ্যক্রম ও নীতিনির্ধারণী বিষয়েও গুরুত্বারোপ করেন গবেষকরা।
সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য অধ্যাপক ড. সঙ্গীতা রায় মাঝিসহ বাংলাদেশ, নেদারল্যান্ডস, স্পেন ও ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।




