উত্তর-বাড্ডা

বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশু মারা গেছে। তারা হলো- আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। আজ (বুধবার, ১১ মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর উত্তর বাড্ডায় এএমজেড হাসপাতালের সামনে অছিম পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।