রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিহত শিক্ষার্থী মিমো
দেশে এখন
2

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আজ (রোববার, ২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা থানা পুলিশ উত্তর বাড্ডার পূর্বাচল উদয়ন ম্যানশন এলাকার ১০ নম্বর লেনের ৫৯০ নম্বর বাড়ির নবম তলা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। বাড়ি শিবচর উপজেলা-র ডাইয়ারচর এলাকায়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মুনিরা পরিবারের সঙ্গে ওই বাসার এ-৯ নম্বর ফ্ল্যাটে থাকতেন। সকালে পরিবারের সদস্যদের অগোচরে নিজের কক্ষের দরজা বন্ধ করে তিনি গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে নামিয়ে আনেন এবং পুলিশকে খবর দেন।

তিনি জানান, ঘটনাটির প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

ইএ