
২০২৭ সালে ভারতে বাড়তে পারে চিকিৎসা খরচ, আশঙ্কায় দীর্ঘমেয়াদি রোগীরা
আগামী ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় ১০.১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বৈশ্বিক পেশাদার সেবা প্রতিষ্ঠান এওন (Aon medical trend report 2027)। যদিও আগের বছরের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম, তবুও সাধারণ মূল্যস্ফীতির তুলনায় এটি দ্বিগুণেরও বেশি। মূলত হৃদ্রোগ, ক্যানসার, শ্বাসতন্ত্রের জটিলতা এবং জীবনযাত্রাজনিত বিভিন্ন অসংক্রামক রোগের ক্রমবর্ধমান চাপের কারণে স্বাস্থ্যসেবা খাতে এই বাড়তি খরচের বোঝা তৈরি হচ্ছে (Major causes of high medical cost in India-India medical inflation rate 2027 and healthcare cost forecast)।

এয়ার অ্যাম্বুলেন্সে কাল সিঙ্গাপুর নেয়া হবে মির্জা আব্বাসকে
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (রোববার, ১৫ মার্চ) সিঙ্গাপুরে নেয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এদিন বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হবে। আজ (শনিবার, ১৪ মার্চ) সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত
টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হুজাইফাকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিমানটি অবতরণ করে।

উন্নত চিকিৎসায় সোমবার দুপুরে হাদিকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে: অন্তর্বর্তী সরকার
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (সোমবার, ১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এভারকেয়ারে ওসমান হাদি
উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) রাত ৮টার পর তাকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছায়। প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে এভারকেয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ হাদিকে এভারকেয়ারে নেয়ার সিদ্ধান্ত
উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ঢাকায় আসছে না খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসছে না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নেওয়ার পরও শেষ মুহূর্তে সেই স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে অপারেটর প্রতিষ্ঠান।

কারাগারে ফ্যাসিস্টের নীল নকশায় খালেদা জিয়াকে অসুস্থ বানানো হয়েছে: রিজভী
কারাগারে থাকার সময় ফ্যাসিস্টের নীল নকশায় খালেদা জিয়াকে অসুস্থ বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয় বলে উল্লেখ করেন তিনি।

উন্নত চিকিৎসায় ফের লন্ডন যেতে পারেন খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য এরইমধ্যে তার একান্ত সচিবের পাঠানো চিঠির জবাবে নোট ভারবাল ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গণঅভ্যুত্থানে আহত আরো সাতজনকে পাঠানো হয়েছে থাইল্যান্ডে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত আরো ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ মে) বাংলাদেশ বিমানের বিজি ৩৮৮ ফ্লাইটে তাদের থাইল্যান্ডে পাঠানো হয়। থাইল্যান্ডের স্থানীয় একটি হাসপাতালে তারা পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জে দুই যুবককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে দুই যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার (১২ মে) রাতে ফতুল্লা থানাধীন কাশীপুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে মঙ্গলবার (১৩ মে) রাতে অভিযুক্ত আরমান (৩০) নামের দুই যুবককে কুপিয়ে করে পুলিশ।